পাকিস্তানকে ধসিয়ে দেবেন কোহলি, আগেই বাবরদের সতর্ক করে দিয়েছিলেন তিনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

পাকিস্তানকে ধসিয়ে দেবেন কোহলি, আগেই বাবরদের সতর্ক করে দিয়েছিলেন তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালের খুব কাছে চলে গেছে ভারত। এই জয়ে বড় অবদান রাখেন বিরাট কোহলি, যিনি অপরাজিত ১০০ রান করেন। বিরাট কোহলির কাছে পাকিস্তানের হারের পর সাবেক তারকা পেসার শোয়েব আখতার জানান, তিনি এই ফল আগেই অনুমান করেছিলেন। তিনি বহু আগে বলেওছিলেন, কোহলি পাকিস্তানের বিপক্ষেই রানে ফিরবেন। পাকিস্তান রোববার শুরুতে ব্যাট করে ২৪২ রানের লক্ষ্য নির্ধারণ করে, যা ভারত মাত্র ৪ উইকেট হারিয়েই অতিক্রম করে। আখতার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে কোহলির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘যদি তাকে বলা হয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে, তবে সে প্রস্তুত হয়ে আসে। আজও সে সেটাই করেছে।

সে ওডিআই ক্রিকেটে রান তাড়া করার বিশেষজ্ঞ। অসাধারণ ব্যাটসম্যান, তার সামনে কত শতক অপেক্ষা করছে, তা বলা মুশকিল। তবে সে নিঃসন্দেহে একজন মহান ক্রিকেটার। আমি চাই না তার ওপর অতিরিক্ত চাপ তৈরি হোক। পাকিস্তানের বিপক্ষে বারবার দারুণ পারফরম্যান্স করেছে, ১৪,০০০ রানের মাইলফলক ছুঁয়েছে। আমি আশা করি, আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতক পূরণ করবে। সে আধুনিক ক্রিকেটের রাজা, দুর্দান্ত এক স্ট্র্যাটেজিস্ট।’ বড় টুর্নামেন্টগুলোতে পাকিস্তানের বিপক্ষে বরাবরই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত তিনি ৯ ম্যাচ খেলে ৭২.১৬ গড়ে ৪৩৩ রান করেছেন, যেখানে রয়েছে ২টি সেঞ্চুরি ও ২টি ফিফটি। ওয়ানডে এশিয়া কাপে ৫ ম্যাচে তার সংগ্রহ ৩৩২ রান,

গড় ৮৩, আর সেঞ্চুরি ২টি। সব ফরম্যাট মিলিয়ে বড় আসরে পাকিস্তানের বিপক্ষে কোহলির মোট সংগ্রহ ২৩ ম্যাচে ৮১.৪০ গড়ে ১২২১ রান, যার মধ্যে রয়েছে ৪টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি। সে কারণেই কি না, শোয়েব বহু আগেই আঁচ করতে পেরেছিলেন। গেল জানুয়ারির মাঝামাঝিতে তিনি বলেছিলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচ এলেই কোহলি গা ঝাড়া দিয়ে ওঠে।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোহলি করলেনও ঠিক তাই। শোয়েব শুধু কোহলির প্রশংসা করেই শেষ করেননি। পাকিস্তানের হারের বিষয়েও নিজের মতামত তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি পুরোপুরি হতাশ নই, তবে দলটি পরিকল্পনাহীনভাবে খেলেছে। আপনি পাঁচজন বোলার নিয়েই খেলতে পারেন না। বিশ্ব এখন ছয়জন বোলার নিয়ে মাঠে নামে।

আমাদের তরুণ খেলোয়াড়দের কী শেখানো হচ্ছে? বর্তমান ব্যবস্থাপনায় খেলোয়াড়রা দিকভ্রান্ত হয়ে পড়ছে।’ ভারত টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে। এর আগে বাংলাদেশকেও হারিয়েছিল তারা। ফলে, সেমিফাইনালের খুব কাছে চলে গেছে টিম ইন্ডিয়া। নিজেদের শেষ ম্যাচে আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে