ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ
সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস
৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির দম্পতির
আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে
খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি
দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া
বাংলাদেশে আইপিএল সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সরকার
পাওয়ার প্লেতে তিন উইকেট নেই বাংলাদেশের
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা হলো নড়বড়ে। পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও লিটন দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। ৬ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৪৩।
অথচ প্রথম ওভারে আর্শদীপ সিংকে তিন চার হাঁকিয়ে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন ওপেনার ইমন। তবে নিজের পরের ওভারেই ইমনের উইকেট তুলে নেন আর্শদীপ। বড় শট হাঁকাতে গিয়ে ইনসাইড এজ হয়ে সাজঘরের পথ ধরতে হয় তাকে। এতে ১২ বলে ৩ চারে ১৬ রানে থামতে হয় তাকে।
অধিনায়ক শান্তও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ৭ বলে ১১ রান করেই ওয়াশিংটন সুন্দরের বলে হার্দিক পান্ডিয়ার ক্যাচ হন তিনি। আর পাওয়ার প্লের
শেষ ওভারে বরুণ চক্রবর্তীকে সুইপ করতে গিয়ে স্টাম্প বাঁচাতে ব্যর্থ হন লিটন, তার ব্যাটে আসে ১৪ রান। এর আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক শান্ত। ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরগতির হলেও নীতীশ কুমার (৭৪) এবং রিংকু সিংয়ের (৫৩) জোড়া ফিফতি ও হার্দিকের দুর্দান্ত ক্যামিওতে ২০ ওভারে ২২১ রান পর্যন্ত ভারত।