পশ্চিম তীরে প্রতিরোধ অব্যাহত থাকবে, হামাসের হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




পশ্চিম তীরে প্রতিরোধ অব্যাহত থাকবে, হামাসের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চললেও অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান ও হামলা বাড়িয়ে দিয়েছে ইসরাইল। এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, অধিকৃত পশ্চিম তীরে প্রতিরোধ আন্দোলন থামবে না এবং ইসরাইলি দখলদারদের অধিগ্রহণ ও বাস্তুচ্যুতকরণের প্রচেষ্টা ব্যর্থ হবে। রোববার ভোরে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে হামাস। একই সঙ্গে সংগঠনটি অধিকৃত পশ্চিম তীরের জেনিন ও কাবাতিয়া শহরে ইসরাইলের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়, দখলদার ইহুদি রাষ্ট্র আমাদের শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও হামলা বাড়িয়ে চলেছে। এই হামলা বর্বর ইসরাইলি সরকারের দমনমূলক নীতি এবং স্বাধীনতাকামী ও প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করার ব্যর্থ প্রচেষ্টারই অংশ। হামাসের মতে, স্বাধীনতাকামী আন্দোলনের নেতাদের টার্গেট করে হত্যা

এবং পশ্চিম তীরে দমন-পীড়ন চালিয়েও ইসরাইল ফিলিস্তিনি জনগণের সংগ্রামকে দমন করতে পারবে না। ফিলিস্তিনি জনগণ তাদের ভূমির স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে। ইসরাইলি ড্রোন হামলায় ৫ ফিলিস্তিনি নিহত এর আগে শনিবার রাতে জেনিন ও কাবাতিয়ায় পৃথক ড্রোন হামলায় বর্বর ইসরাইলি বাহিনী অন্তত পাঁচজন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে একজন শিশুও রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চালানো গাজা যুদ্ধের মধ্যে ইসরাইল পশ্চিম তীরেও দমন-পীড়ন বাড়িয়েছে। বিশেষ করে জেনিন শহরের শরণার্থী শিবির এবং আশপাশের এলাকায় ইসরাইলি অভিযান আরও তীব্র হয়েছে। যদিও সেখানে ফিলিস্তিনিরা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং