পশ্চিমা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪
     ১২:০৪ অপরাহ্ণ

পশ্চিমা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪ | ১২:০৪ 146 ভিউ
ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, পশ্চিমাদের নতুন এ নিষেধাজ্ঞা শত্রুতাপূর্ণ পদক্ষেপ। এটি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সহায়ক হবে না। বুধবার (১৬ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে। জর্ডানের রাজধানী আম্মানে তিনি সাংবাদিকদের বলেন, পশ্চিমাদের এ ধরনের পদক্ষেপ বিদ্যমান পরিস্থিতি উত্তরণে কোনো ধরনের সহায়তা করবে না। এগুলো শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থানান্তরে অংশ নেওয়ার অভিযোগে এয়ারলাইন্সসহ ইরানের বিভিন্ন কর্মকর্তা ও সংস্থার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ( ১৪ অক্টোবর) তারা এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে তেহরান বরাবরই পশ্চিমাদের এ অভিযোগ অস্বীকার

করে আসছে। এর আগে গত সপ্তাহে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির তেলশিল্পের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ইরানের দাবি, হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জেনারেলকে হত্যার জবাবে ১ অক্টোবরের হামলা চালানো হয়েছে। ইরান ও বিশ্বশক্তির মধ্যকার স্বাক্ষরিক পারমাণবিক চুক্তি থেকে ওয়াশিংটন নিজেদের ২০২৪ সালে প্রত্যাহার করে নেয়। এরপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান ইতোমধ্যে কঠিন সংকট মোকাবিলা করছে। তবে গত জুলাইয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দায়িত্ব নেওয়ার পর চুক্তিটি পুনরুজ্জীবিত করার বিষয়ে অগ্রাধিকার দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার মাস্কট প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য বিষেয় দেশটির সঙ্গে আলোচনা এখনও চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস