পরনের পোশাক পুড়িয়ে মিলল দুই কেজি সোনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫

পরনের পোশাক পুড়িয়ে মিলল দুই কেজি সোনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ |
দুবাই ফেরত এক যাত্রীর পরনের পোশাক পুড়ে ২ কেজি ১৯৫ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দারা (এনএসআই)। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার অভিনব পন্থায় সোনা চোরাচালানের এই চেষ্টা হয়েছে। বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, এ ঘটনায় আলিম উদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়। কাস্টমস সূত্র জানায়, আলিম উদ্দিন বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। তবে ফ্লাইটটি শুক্রবার সকাল ৯টা ২২ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করলে কাস্টমস ও এনএসআই গোয়েন্দারা বিমান থেকেই তাকে সন্দেহভাজন হিসাবে আটক

করেন। পরে স্ক্যানার পরীক্ষায় তার পরিহিত অন্তর্বাস, গেঞ্জি, শার্ট ও প্যান্টের ভেতরে গলিত সোনার অস্তিত্ব ধরা পড়ে। পরে তার পরিহিত পোশাক পুড়িয়ে ২ কেজি ১৯৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইফতেকার সাদাত শুক্রবার রাতে সিলেট বিমানবন্দর থানায় চোরাচালানের মামলা করেন। এদিকে গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায়, একই ফ্লাইটে আলিম উদ্দিনের সঙ্গে থাকা আরও একজন চোরাকারবারিকে ঢাকায় আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ