পবিত্র কাবায় একদিনে ৩০ লাখ মুসল্লির নামাজ আদায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫

পবিত্র কাবায় একদিনে ৩০ লাখ মুসল্লির নামাজ আদায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ |
মুসলমানদের কিবলা খ্যাত সৌদি আরবের পবিত্র নগরী মক্কার পবিত্র কাবা শরিফ মূলত ইসলাম ধর্মাবলম্বীদের জন্য আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র রমজানে এই তীর্থের শহরে বাড়ে ধর্মপ্রাণ মানুষের সংখ্যা। ব্যতিক্রম হয়নি এবারও। চলতি রমজানে মসজিদুল হারামে প্রতিদিন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা জড়ো হচ্ছেন। সোমবার গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পবিত্র রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে (পবিত্র কাবা শরিফ সংলগ্ন মসজিদ) মুসল্লির সংখ্যা রেকর্ড পরিমাণ বাড়ছে। রমজানের ২২তম দিন থেকে ২৩তম রাত পর্যন্ত ৩০ লাখেরও বেশি মুসল্লি একত্রিত হয়ে এই মসজিদে নামাজ আদায় করেন, যা চলতি মৌসুমের অন্যতম বৃহৎ সমাবেশ। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ফজরের নামাজে ৫ লাখ ৯২ হাজার ১০০ মুসল্লি, জোহরে ৫

লাখ ১৮ হাজার, আসরে ৫ লাখ ৪৭ হাজার ৭০০, মাগরিবে ৭ লাভ ১০ হাজার ৫০০ মুসল্লি এবং এশা ও তারাবিতে ৭ লাখ ৩২ হাজার ৭০০ মুসল্লি উপস্থিত ছিলেন। এছাড়া মসজিদের প্রধান প্রবেশদ্বারগুলোর মাধ্যমে ৬ লাখ ৬২ হাজার ৫০০ ওমরাহ পালনকারী প্রবেশ করেছেন। এত বিশাল সংখ্যক মুসল্লির উপস্থিতির অন্যতম কারণ হলো লাইলাতুল কদর পাওয়ার আশা। ইসলামি বিশ্বাস অনুযায়ী, শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর থাকার সম্ভাবনা বেশি। যে রাত এক হাজার মাসের চেয়েও বেশি ফজিলতপূর্ণ। এই বিশেষ রাতের বরকত লাভের আশায় অনেক মুসল্লি ইচ্ছাকৃতভাবে গ্র্যান্ড মসজিদে নামাজ আদায় করতে আসেন। খবরে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত

করতে উন্নত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ডিজিটাল পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করছে। এতে মসজিদের বিশাল পরিসরে চলাচল সহজ ও সুশৃঙ্খল রাখা সম্ভব হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা