পবায় কালভার্ট নির্মাণে নিম্নমানের রড নিয়ে অসন্তোষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৫

পবায় কালভার্ট নির্মাণে নিম্নমানের রড নিয়ে অসন্তোষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৫ |
রাজশাহীর পবা উপজেলায় অতি নিম্নমানের সামগ্রী দিয়ে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ৪০ লাখ টাকা ব্যয়ে এ কালভার্ট নির্মাণ হচ্ছে। এতে ৩ সুতা বা ১০ মিলি পুরুত্বের রড ব্যবহার করা হচ্ছে। এ কালভার্ট কতদিন টিকবে বা এর স্থায়িত্ব এবং গুণগতমান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তারা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) সংশ্লিষ্ট প্রকৌশলীদের মৌখিকভাবে অবহিত করলেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। রাজশাহী মহানগরীর উপকণ্ঠ লিলি সিনেমা হলের মোড়-দারুশা সড়কের ডাঙ্গেরহাট এলাকায় এ কালভার্ট নির্মাণ করা হচ্ছে। রাজশাহী শহরের সঙ্গে এ সড়ক পবা এবং তানোর উপজেলার বড় একটি অংশের সংযোগ স্থাপন করবে। এ সড়ক দিয়ে প্রতিদিনই ভারি যানবাহন চলাচল করে।

ভারি যানবাহনের চাপে চিকন রডের এ কালভার্ট বেশি দিন স্থায়ী হবে না বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, পাঁচ মাস ধরে এর কাজ চলছে। এতে ১০ মিলি রড ব্যবহার করতে দেখে তারা আপত্তি জানান। অথচ ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পাত্তা দেননি। এলজিইডিতে অভিযোগ করা হলে কর্মকর্তারা আসেন। তবে এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় এসব রড দিয়েই এখনও নির্মাণ কাজ চলছে। তারা জানান, কালভার্টের ঢালাইয়ের জন্য বাইরে থেকে রেডিমিক্স আনা হয়েছে। এর মান কেমন, তা তারা দেখতে পাননি। তাদের ধারণা, রেডিমিক্সেও পরিমাণের চেয়ে কম সিমেন্ট দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সরেজমিন নির্মাণ শ্রমিক নবীর আলীর সঙ্গে কথা হয়। তিনি জানান, ১০ মিলির পাশাপাশি ১২

ও ১৬ মিলি রডও ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের সর্দার রফিকুল ইসলাম জানান, এলাকার লোকজন একটু পরপর এসে অভিযোগ করছেন। মনে হচ্ছে এখানে কাজ করতে এসে ‘পাপ’ করে ফেলেছি। আমরা লেবার, আমরা কী করতে পারি? এ কালভার্টের পাশেই একজন মুদি দোকান মালিক শফিকুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ৩ সুতের রড দিয়ে ব্রিজ করছে। এ রকম ব্যস্ত রাস্তার ওপর এই চিকন রডের ব্রিজ তো টিকবে না। এজন্য এলাকার লোকজন খুব আপত্তি তুলেছেন। আকরাম হোসেন নামে আরেকজন বলেন, লোকজনের আপত্তির পরও তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন বলেন, কেন তিনি সাইটে যাননি, সেটা খোঁজ

নেব। নিম্নমানের কাজের অভিযোগের বিষয়ে তিনি বলেন, অভিযোগ আমিও পেয়েছিলাম। এলজিইডির রাজশাহীর নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে আমিও কাজ দেখেছি। ডিজাইনে ৩ সুতার রডের ব্যবহার রাখা হয়েছে। ঢাকা থেকে এই কাজের ড্রয়িং করেছে এলজিইডির ডিজাইন শাখা। তাই এ বিষয়ে আমার কিছু করার নেই। এলজিইডির নির্বাহী প্রকৌশলী (সেতু ডিজাইন) ভাস্কর কান্তি চৌধুরী বলেন, সেতু কিংবা কালভার্টে রেলিংয়ে লম্বালম্বিভাবে ১০ মিলির রড ব্যবহার করা যায়। কিন্তু মূল কাঠামোতে আড়াআড়িভাবে ১৬ মিলির কম রড ব্যবহার করা হয় না। বাস্তবে কী হচ্ছে না দেখে বলতে পারব না। স্থানীয়দের দাবি, ১৬ মিলি রডের পাশেও ১০ মিলি রড ঢুকিয়ে দেওয়া হয়েছে আড়াআড়িভাবে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রেজাউল

ইসলাম রনি দাবি করেন, শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। এলাকার লোকজন না বুঝেই অভিযোগ করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত