পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬

পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬ |
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি ৯০ ফুট গভীরে চলে গেছে। বাসটির অবস্থান শনাক্ত করে উদ্ধারকাজ চলছে। তবে ঝড়-বৃষ্টিতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। বাসটি পানির ৯০ ফুট গভীরে রয়েছে বলে নিশ্চিত করেন রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান। বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে যাত্রীবাহী সৌহার্দ পরিবহণের বাসটি নদীতে পড়ে ডুবে যায়। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের লাশ ও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা তিনজনই নারী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাসটিতে ৫০

জনের মতো যাত্রী ছিলেন। এদের মধ্যে ৫-৭ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাসটিতে থাকা অন্য যাত্রীদের এখনো খোঁজ পাওয়া যায়নি। গোয়ালন্দ থানার ওসি বলেন, যাত্রীরা এখনো বাসের ভেতরে রয়েছেন। উদ্ধারকাজ চলছে। তবে প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন বলেন, রাত সাড়ে ৮টা পর্যন্ত দুই নারীর লাশ ও এক নারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪০ জনের মতো লাশ পানির নিচে রয়েছে। তিনি আরও বলেন, বাসটি নদীতে পড়ে যাওয়ার পর ১১ জন যাত্রী সাঁতরে পাড়ে ওঠেন। বাকিরা পানির নিচে রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব