ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা
স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত
সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট
বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো
তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন
জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার
জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত
পদক জয়ের আশায় সিঙ্গাপুর যাচ্ছেন ১১ আরচার
এশিয়া কাপ বিশ্ব র্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-২ এ খেলতে আজ সিঙ্গাপুর যাচ্ছে ১৪ সদস্যের বাংলাদেশ আরচারি দল। ১৫-২০ জুন বুকিত গুমব্যাকে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ ও মহিলা বিভাগে নয়টি ইভেন্টে খেলবেন বাংলাদেশের ১১ জন আরচার।
কোচ ও ম্যানেজারসহ যাচ্ছেন আরও তিনজন। রিকার্ভ পুরুষ ও মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র দলগত ইভেন্টে খেলবে বাংলাদেশ। কম্পাউন্ডের পাঁচটি ইভেন্টেই লড়বেন লাল-সবুজের আরচাররা।
রিকার্ভের আরচাররা হলেন-আবদুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা, রাকিব মিয়া, সাগর ইসলাম ও মনিরা আক্তার। কম্পাউন্ড বিভাগের আরচাররা হলেন-হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব, সোহেল রানা, বন্যা আক্তার, পুষ্পিতা জামান ও কুলসুম আক্তার মনি।
টুর্নামেন্ট থেকে পদক জয়ের সম্ভাবনা রয়েছে বলে
জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। তার কথা, ‘পদক জয়ের লক্ষ্য নিয়ে যাচ্ছে ছেলে-মেয়েরা। আমদের দল ভালো করবে, কারণ ভালো অনুশীলন হয়েছে।’
জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। তার কথা, ‘পদক জয়ের লক্ষ্য নিয়ে যাচ্ছে ছেলে-মেয়েরা। আমদের দল ভালো করবে, কারণ ভালো অনুশীলন হয়েছে।’



