পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫

পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫ |
মাদারীপুরের কালকিনিতে একটি শোভাযাত্রা ও পথসভায় টাকা দেওয়ার কথা বলে বিভিন্ন জায়গা হতে লোকজন ভাড়া করে এনে পরবর্তীতে তাদেরকে টাকা না দেয়ার অভিযোগে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বিএনপির ব্যানারে রেজাউল করিম নামের এক ব্যক্তি মাদারীপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল হতে শোভাযাত্রা ও পথসভা করেন। এতে টাকা দেয়ার কথা বলে বিভিন্ন এলাকা হতে লোকজন ভাড়া করে আনা হয়। পরবর্তীতে তাদেরকে দেয়া কথা মতো টাকা না দেয়ায় বেশকিছু মহিলাদের তোপের মুখে পড়েন রেজাউল করিমের এক কর্মী। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পরিস্থিতি শান্ত করেন। পথসভায় আসা একাধিক নারী বলেন,

“আমাদের টাকা দেয়ার কথা বলে এনে এখন টাকা দিচ্ছেনা। আমরা বৃষ্টির ভিতর ঘর সংসারের কাজ ফেলে কয়েকটি টাকার জন্য এখানে এসেছিলাম। এখন সেই টাকা না দিয়েই তারা এখান থেকে পালিয়ে যাচ্ছে।” এদিকে ভাড়া করে আনা লোকজনদের টাকা না পেয়ে হট্টগোলের একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ভিডিওর কমেন্টে দেখা যায়, এলাকার অনেকেই এই পথসভাকারী রেজাউল করিমকে চিনেনই না। অনেকে আবার মনে করছেন সস্তা পরিচিতি লাভের আশায় এমনটা করছেন। মূলত ২০২৪ সালের ৫ আগস্টের আগে যেসব লোকজন আওয়ামী লীগের ছত্রছায়ায় চলতো, তারা এখন রুপ পাল্টে নিজেদের বিএনপি দাবি করছে বলে মনে করছেন অনেকে। এ বিষয়ে জানতে রেজাউল করিমের সাথে একাধিকবার

যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী বলেন, “রেজাউল করিমকে একজন বাটপার ও চাঁদাবাজ হিসেবে চিনি। আমার ৩৬ বছর রাজনীতির বয়সে আমি কখনোই তার নাম বিএনপির কোথাও দেখিনি। এখন কোথা হতে উড়ে এসে নিজেকে বিএনপি দাবি করছে জানিনা। সে বিএনপির ব্যানারে শোভাযাত্রা করেই মনোনয়ন পাওয়ার আশা কিভাবে করে! মনোনয়ন কারো হাতের মোয়া নয়।” টাকা দিয়ে লোক ভাড়া করে এনে টাকা না দেয়ায় হট্টগোলের বিষয়ে তিনি বলেন, “এসব করে রেজাউল করিমের মতো টাউট-বাটপাররা দলের ভাবমূর্তি নষ্ট করছে। বিএনপির সাথে এদের কোন সম্পৃক্ততা নেই।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত