পঞ্চাশের আগে শ্রীলঙ্কার ৪ উইকেট নিল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৫

পঞ্চাশের আগে শ্রীলঙ্কার ৪ উইকেট নিল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ |
দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন নাজমুল শান্ত। তার ব্যাটে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রান তোলে সফরকারীরা। ২৯৫ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে। জবাব দিতে নেমে ২৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৮ রান করেছে শ্রীলঙ্কা। গল টেস্টের বাকি আছে ১৪ ওভার। ক্রিজে আছেন কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। এর আগে পাথুম নিশাঙ্কা ২৪ রান করে ফিরেছেন। লাহিরু উদারা ৯ ও অ্যাঞ্জেল ম্যাথুস ৮ রান করে ফিরেছেন। দিনেশ চান্ডিমাল ৬ রান করে বোল্ড হয়েছেন। গলে শান্তর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি: গলে প্রথম ইনিংসে ২৭৯ বলে ১৪৮ রান করেছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসে ১৯৯ বলে ১২৫ রানের হার না মানা ইনিংস খেলেছেন তিনি।

টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করা ১৬তম ক্রিকেটার শান্ত। মুশফিকের ফিফটি মিস: প্রথম ইনিংসে ১৬৩ রান করা মুশফিকুর রহিম দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করে আউট হয়েছেন। তার আউটের পরই সাজঘরে ফেরেন উইকেটরক্ষক লিটন দাস (৩) ও জাকের আলী (২)। বাংলাদেশের লিড: প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৮৫ রান তোলে। সেঞ্চুরি তুলে নেন দুই ব্যাটার মুশফিক ও শান্ত। লিটন দাস ৯০ রান করে আউট হন। জবাবে নামা শ্রীলঙ্কা পাথুম নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে লিডের আশা করছিল। কিন্তু নিশাঙ্কাকে ১৮৭ রানে ও কামিন্দুকে ৮৭ রানে আউট করে ১০ রানের লিড নেয় বাংলাদেশ। স্পিনার নাঈম হাসান ৫ উইকেট তুলে নেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু