নৌকা উপহার পেলেন সড়ক উপদেষ্টা, কী করবেন পরামর্শ চাইলেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫

নৌকা উপহার পেলেন সড়ক উপদেষ্টা, কী করবেন পরামর্শ চাইলেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ |
আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি একটি প্রতীকী ‘নৌকা’ উপহার দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। এ ব্যাপারে জনমত জানতে চেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রোববার (০২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে জনমত জানতে চেয়ে একটি পোস্ট দেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, গত (০১ নভেম্বর) সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে, প্রধান অতিথি হিসাবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। লক্ষ্য করুন, এটার

সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নাই। এখন আমি নৌকা উপহার পেলেন সড়ক উপদেষ্টা, কী করবেন পরামর্শ চাইলেন নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখার নির্দেশনা প্রধান উপদেষ্টার ১. এটি আলজেরিয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতাপ্রসূত হবে; ২. সরকারি তোশাখানায় জমা দিতে পারি। যদিও এটা খুব মূল্যবান কিছু নয়; ৩. শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি; অথবা নিজে রেখে দিতে পারি। সবশেষ তিনি লেখেন, পাঠকের পরামর্শ পেলে উপকৃত হব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে কোনো আলোচনা হচ্ছে না: ইরান ফাইনালে জিতেও শিরোপা হাতছাড়া, ফিরে পেতে ক্রীড়া আদালতে আপিল সেনেগালের বাস–ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই ‘বদলি গেইটম্যান’ গ্রেপ্তার দীর্ঘদিন পিঠব্যথা? হতে পারে গুরুতর রোগের ইঙ্গিত বাতিল হলো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, কারণ জানাল ভারতের বোর্ড ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ তিন কারণে পেট্রোল, অকটেন সংকট দৌলতদিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০ আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র