নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা খাগড়াছড়িতে মুগ্ধ পর্যটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫
     ৫:০২ অপরাহ্ণ

নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা খাগড়াছড়িতে মুগ্ধ পর্যটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ | ৫:০২ 155 ভিউ
পাহাড়, পর্বতে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পার্বত্য জেলা খাগড়াছড়ি এখন পর্যটকদের কলকাকলীতে মুখর। তীব্র গরম উপেক্ষা করে পবিত্র ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা ছুটে আসছেন এই খাগড়াছড়ির মাটিরাঙ্গার নানা দর্শনীয় স্থানে। এতে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় পর্যটন খাত, ব্যবসা-বাণিজ্য ও হোটেল-মোটেল শিল্প। মাটিরাঙ্গার আলুটিলা গুহা, রিছাং ঝরনা, তারেং, জল পাহাড়, শতবর্ষী বটগাছ, ভগবান টিলাসহ নানা পাহাড়ি পথজুড়ে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। এসব স্থানে রয়েছে ছোট ছোট দৃষ্টিনন্দন ঝরনা ধারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব স্পটে থেমে থেমে আসছেন পরিবার, বন্ধু কিংবা অফিস সহকর্মীদের সঙ্গে ছুটি উপভোগ করতে আসা মানুষজন। এদিকে, শহরের কোলাহল ছেড়ে পাহাড়ের আঁকাবাঁকা মেঠো পথ পেরিয়ে

তাইন্দং এলাকার বিস্তীর্ণ টিলা-পাহাড় ও সমতল মিলনস্থলে এক খণ্ড জমিতে চা-বাগানটি ওই এলাকায় পর্যটন শিল্পের নতুন মাত্রা যোগ করেছে। বিশেষজ্ঞদের মতে, পর্যটকদের উপস্থিতিতে যেমন মুখর খাগড়াছড়ির পাহাড়-ঝরনা, তেমনি স্থানীয় অর্থনীতিতেও লেগেছে প্রাণের ছোঁয়া। প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের স্বপ্নের গন্তব্য হয়ে উঠছে খাগড়াছড়ি। পর্যটকদের অনেকে বলছেন, পাহাড়ে যে এতটা অপার সৌন্দর্য লুকিয়ে আছে, তা খাগড়াছড়িতে না এলে বিশ্বাস হতো না। কেউ কেউ আবার টানা কয়েকবার এসে ঘুরে যাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। বিশেষ করে নিরাপদ ভ্রমণ ও স্থানীয়দের আন্তরিক ব্যবহার পর্যটকদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি বছর শীত মৌসুম ও ছুটির সময়ে পর্যটকদের ভিড়ে দোকানপাট, হস্তশিল্প, রেস্টুরেন্টসহ নানা ব্যবসা ভালো চলে। এ

সিজনে বেশ গরম বিধায় পর্যটক তুলনামূলক কম। তবে এই গরমে ঠান্ডা কোমল পানীয়ই একমাত্র ভরসা। ঘুরতে আসা পর্যটক জামাল উদ্দিন বলেন, আমরা চট্টগ্রাম থেকে আসছি। বেশ গরম বিধায় কিছু ভালো লাগতেছে না। ছায়ায় বসে আছি। একটু পর চলে যাব রিসাং ঝরনায়। ওখানে ইচ্ছেমতো ভিজবো। গোসল করব। তারপর খাগড়াছড়িতে একরাত যাপন করব। শিহাব উদ্দিন ডাবের পানি খেতে খেতে বলেন, আমি ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে আসছি। বেশ ভালো লেগেছে। তবে অতিরিক্ত গরম। গরমে খারাপ লাগছে না। আর একটুখানি থাকব। রাতের দিকে এ স্থান ত্যাগ করব। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও স্থানীয় পর্যটন উদ্যোক্তারা মনে করছেন, সঠিক পরিকল্পনা ও অবকাঠামোগত উন্নয়ন হলে খাগড়াছড়িকে দেশের অন্যতম প্রধান পর্যটন

হাব হিসেবে গড়ে তোলা সম্ভব। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। মাটিরাঙ্গার জনপ্রিয় স্পটগুলোতে পুলিশ টহল চালু রয়েছে। পর্যটকদের চলাচলের সুবিধার্থে সাইনবোর্ড, টয়লেট, বিশ্রামাগার ও প্রয়োজনীয় সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক আটক সাংবাদিকদের বিষয়ে ৬৩ বিশিষ্ট জনের উদ্বেগ প্রকাশ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে ভাঙনের সুর; ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ ক্ষমতার দাপটে মানবিকতাও আজ বন্দি – মনে রেখো বাংলাদেশ, মিথ্যা মামলাই এই সরকারের রাজনীতি জামাত-বিএনপির দ্বন্দ্বে মসজিদে তালা, বাইরেই নামজ পড়লো মুসল্লিরা টাকার বস্তার বিনিময়ে খুনিদের রাজসাক্ষী বানাচ্ছে ‘তাজুল সিন্ডিকেট’! নিজ সহকর্মীর চাঞ্চল্যকর তথ্য ফাঁস নিজের মামীকে নিয়ে সংসার, বাংলামোটরে ধর্ষণ ও হাতিরঝিলে রড চুরি: ‘মাওরা সায়মন’-এর অন্ধকার জগত! ক্সবাজারের রামু মায়ের পর এবার বাবাকেও হারালেন কারাবন্দী সেই দুই ভাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: আবু সাইয়ীদ সাগরসহ দেড় শতাধিক আইনজীবীর উপস্থিতিতে প্রস্তুতি সভা রূপ নিল মিলনমেলায় ট্রাইবুনালে ভুয়া সাক্ষ্য উপস্থাপন: অপসারিত চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়ার দাবি ‘ইউনূস সরকার আমাকে গৃহবন্দি করে রেখেছিল, এখন আমি সম্পূর্ণ চাপমুক্ত’: একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মেয়াদ শেষ চসিকের: সরতে নারাজ মেয়র শাহাদাত, দাবি ২০২৯ সাল পর্যন্ত থাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে দেওয়া হচ্ছে চিফ প্রসিকিউটর তাজুলকে সংবিধান রক্ষায় অবিচল রাষ্ট্রপতি: ড. ইউনূসের চরম স্বেচ্ছাচারিতা ও অসাংবিধানিক ষড়যন্ত্র ফাঁস ড. ইউনূসের বিদায় ‘নাটক’, ১৮ মাসে ৪ লাখ কোটি টাকা ঋণ ‘দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আজ নিজেই মিথ্যা মামলায় বন্দী’: ব্যারিস্টার সুমনের নিঃশর্ত মুক্তি চাইলেন স্ত্রী গণভবনের মতো বঙ্গভবনেও লুটপাটের পরিকল্পনা ছিল ইউনূস গংয়ের! রাষ্ট্রপতিকে না জানিয়ে আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছিলেন ইউনূস দেড় বছরে দেশ থেকে কী কী নিয়ে গেলেন ইউনূস থার্ডক্লাশ দলের ফার্স্টক্লাস মিথ্যা: মিথ্যাচার যখন রাজনীতির মূলধন