রাতের আঁধারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়েই পড়লেন প্রেমিক! ঘুম ভাঙতেই যা ঘটল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৫

রাতের আঁধারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়েই পড়লেন প্রেমিক! ঘুম ভাঙতেই যা ঘটল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৫ |
রাতের অন্ধকারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকেছিলেন তরুণ। ঘুমিয়েও পড়েছিলেন। তবে ঘুম থেকে উঠে নিজেকে যে অবস্থায় দেখলেন, তা তিনি দুঃস্বপ্নেও কল্পনা করেননি। সমাজমাধ্যমে তেমনই একটি ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল এই ভিডিও পোস্টে দাবি করা হয়েছে, সম্প্রতি রাতের অন্ধকারে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক তরুণ। বান্ধবীর ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। কিন্তু পর দিন সকালে বিপত্তি বাধে। বান্ধবীর পরিবারের সদস্যদের কাছে হাতেনাতে ধরা পড়েন ওই তরুণ। গ্রামেও জানাজানি হয়। মেয়েটির পরিবারের সদস্যেরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের ডেকে পাঠান। ঠিক হয়, ওই তরুণ এবং তাঁর বান্ধবীর বিয়ে দেওয়া হবে। তরুণ প্রথমে রাজি না হলেও চাপের মুখে নতিস্বীকার করেন তিনি। বিয়ে হয় তাঁদের।

সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। এতে দেখা গেছে, কী ভাবে গোমড়া মুখে বান্ধবীকে বিয়ে করছেন ওই তরুণ। ভাইরাল ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। তাদের একাংশের দাবি, প্রেম করলেও বান্ধবীকে এখনই বিয়ে করার ইচ্ছা ছিল না ওই তরুণের। আর সে কারণেই মুখভার করে বিয়ে করছেন তিনি। এক নেটিজেন লিখেছেন, ‘রাতে লুকিয়ে বান্ধবীর বাড়িতে ঢোকার ফল।’ অন্য এক জন লিখেছেন, ‘এই জন্য আমি প্রেম-ভালবাসা থেকে দূরে থাকি।’ ঘটনাটি প্রকাশ্যে এসেছে ইনস্টাগ্রাম ব্যবহারকারী রঞ্জিত সিংহের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তবে ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা পরিষ্কার হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না … জামায়াত-শিবির নেতাদের প্রতারণা: শরিয়াসম্মত ব্যবসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হরমুজ ঘিরে উত্তেজনা: যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, ক্রুজ মিসাইল তৈরিতে রাশিয়ার সহায়তা নিয়ে উদ্বেগ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে দেখুন জনরায় কার পক্ষে: বিএনপিকে শেখ হাসিনার ওপেন চ্যালেঞ্জ সরকারের দাবি সারের মজুদ পর্যাপ্ত, বাজারের চিত্র উল্টো: শুধু এক জেলার কৃষকের অতিরিক্ত ৩৭৫ কোটি টাকা ঢুকছে কার পকেটে? ভয়াবহ আকস্মিক বন্যা: বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ অধিকাংশ ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা কোম্পানীর হাতে ন্যস্ত: ১৯৯৪ সালের বির্তকিত সার্কুলার পুনর্বহাল ব্ল্যাক কফি খেলে কি ওজন কমে? পাপ যেভাবে পুণ্যে পরিণত হয় শিশুদের স্ক্রিন-জীবন: অভিভাবক নাকি প্ল্যাটফর্ম, কে দায়ী? সামনে ছয় দিন সরকারি ছুটি, তবে… এসিআই মোটরসে চাকরির সুযোগ আত্মপ্রকাশ করছে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন বাংলাদেশি ক্রেতাদের পাশে যুক্তরাজ্য, মিলবে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত সহায়তা জলবায়ু সীমানা চেনে না