নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ August, ২০২৫

নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ August, ২০২৫ |
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির জন্য নয়, বরং ইউক্রেনে নতুন সামরিক আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। গতকাল সোমবার (১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। খবর: আল জাজিরা। জেলেনস্কি জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককে পুতিন ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখাবেন এবং আগের মতোই যুদ্ধ চালিয়ে যাবেন। রুশ বাহিনী যুদ্ধ শেষের প্রস্তুতি না নিয়ে বরং পুনর্বিন্যাস করছে, যা নতুন হামলার ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেনের দক্ষিণ ফ্রন্টের মুখপাত্র ভ্লাদিস্লাভ ভোলোশিন বলেন, জাপোরিঝঝিয়া অঞ্চল থেকে কিছু ইউনিট সরিয়ে নিচ্ছে রাশিয়া, সম্ভবত নতুন আক্রমণের উদ্দেশ্যে। ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে কিছু এলাকা ছাড়তে

হতে পারে, তবে কিয়েভ তা নাকচ করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জোর দিয়ে বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ তার স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তিতেই নির্ধারিত হবে। জেলেনস্কি আরও বলেন, রাশিয়া সময় নিচ্ছে শুধু সামরিক প্রস্তুতির জন্য, যুদ্ধ শেষ করার জন্য নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার