নেতৃত্বে ‘এ’ প্লাস, ব্যাটিংয়ে ফেল লিটন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪

নেতৃত্বে ‘এ’ প্লাস, ব্যাটিংয়ে ফেল লিটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ |
ব্যাট হাতে লিটনের সময়টা বেশ খারাপই যাচ্ছে। অমিত প্রতিভাধর এ ব্যাটার গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১৩৮ রানের একটি ইনিংস বাদে চলতি বছর তিন ফরম্যাটে বলার মতো তেমন কিছু করতে পারেননি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। টি-২০ সিরিজেও রান পাননি তিনি। শেষ টি-২০ ম্যাচে আশা দিয়েও ১৪ রান করে আউট হয়েছেন। ব্যাটে রান না থাকলেও টি-২০ সিরিজে নেতৃত্ব দিয়ে যেন পুষিয়ে দিয়েছেন লিটন। কোচ ফিল সিমন্স তো লিটনের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ। ক্যারিবীয়দের বিপক্ষে ছয় বছর পর টি২০ সিরিজ জয়ের অন্যতম ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে তিনি দেখছেন লিটনের সাহসী নেতৃত্বকে। সিমন্স দ্বিতীয় টি২০ শেষে বলেন, ‘এই দুটি ম্যাচেই লিটন

মাঠে দারুণ সব সিদ্ধান্ত নিয়েছে। সে বেশ ভালোভাবেই নেতার দায়িত্ব পালন করছে। রান করছে না, এটা একটু চিন্তার বিষয়। তবে সবাই তো প্রতিদিন রান করবে না। খেলোয়াড়রা প্রস্তুত থাকে ভালো করার জন্য।’ কোচের চিহ্নিত লিটনের দারুণ সিদ্ধান্তগুলোর মধ্যে শীর্ষে থাকবে বোলারদের যথাযথ ব্যবহার। বিশেষ করে আর্নস ভেলের এই উইকেটে অফস্পিনার মেহেদি হাসানকে প্রথম টি২০তে তৃতীয় ওভারে বোলিংয়ে আনা ছিল মাস্টার স্ট্রোক। মেহেদির সঙ্গে উইকেটকিপার লিটনের বোঝাপড়াও আলাদাভাবে নজরে পড়ছে। দু’জনের বোঝাপড়ার ফসলই ছিল নিকোলাস পুরানের স্টাম্পিং। দ্বিতীয় টি২০তেও লিটনের পরামর্শ মতো বোলিং করে পুরানকে আউট করেন মেহেদি। ষষ্ঠ ওভারে পুরানের বিপক্ষে প্রথম চার বল অফস্টাম্পের বাইরে করেন মেহেদি। পঞ্চম বলটি

অধিনায়ক তাঁকে মিডল স্টাম্পে একটু ফ্লাইট দিতে বলেন। ফ্লাইট পেয়ে ক্রস খেলতে গিয়েছিলেন ক্যারিবীয় এ ব্যাটার। বল তাঁর ব্যাটের বাইরের কানায় লেগে প্রথম স্লিপে সৌম্যর হাতে চলে যায়। ওই ম্যাচে ৪ উইকেট পাওয়া মেহেদিও ভূয়সী প্রশংসা করেছেন লিটনের। লিটনের ফর্ম নিয়ে নির্বাচক আব্দুর রাজ্জাকও চিন্তিত নন। লিটনের নেতৃত্বের প্রশংসা ঝরেছে তার মুখেও, ‘লিটনের নেতৃত্বেই টি-২০তে বাংলাদেশ জিতেছে। মাঠে তার সিদ্ধান্তগুলো তাৎপর্যপূর্ণ ছিল। একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে সে তাঁর দায়িত্ব চমৎকারভাবে পালন করেছে।’ তবে লিটন দলে আছেন ব্যাটার হিসেবে। রান করা তাঁর মূল কাজ। সেটা করতে না পারলে দলে তাঁর অবস্থান নড়বড় হবেই। বিপিএলে রানে ফিরতে না পারলে ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে

জায়গা হারাতে পারেন তিনি। বিষয়টি লিটনেরও অজানা থাকার কথা নয়, ‘কোচ বা টিম ম্যানেজমেন্ট থেকে কোন চাপ ছিল না। পরবর্তীতে আমরা যেখানেই খেলবো, ভালো খেলতে হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান