এশিয়া কাপে ফিরছেন বাবর আজম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫

এশিয়া কাপে ফিরছেন বাবর আজম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ |
আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকাকে দলে ফেরানোর চিন্তা ভাবনা করছে পাকস্তিান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশ সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষকসহ দেশটির ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরাও। যে কারণে আসন্ন এশিয়া কাপে দলটির দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে দলে ফেরানোর চিন্তা ভাবনা করছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরে সঙ্গে পিসিবি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাতের একটি ছবি ভাইরাল হয়। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়। বাবর-রিজওয়ানের দলে ফেরা নিয়ে। সেই গুঞ্জন আরও জোড়ালো

হয়েছে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামানের ইনজুরির পর। ইনজুরির কারণে ইতোমধ্যেই ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ফখর। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যেই ফখরকে লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করতে বলেছে, যেখানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। এ কারনে এশিয়া কাপে ফখরের খেলা প্রায় অনিশ্চিত বলা যায়। ফখর জামান যদি সময়মত ফিট হয়ে উঠতে না পারেন তবে স্কোয়াডে ফিরতে এই মুহূর্তে বাবর আজমই শক্তিশালী প্রার্থী। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরের পারফরমেন্সও এশিয়া কাপের দলে ফেরার জন্য বিবেচ্য হবে। বাবর যদি নির্বাচকদের আশ্বস্ত করতে পারেন তবে টি-টোয়েন্টি দলে তার ফেরার পথ সুগম হবে। তাছাড়া

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দল থেকে বাদ পড়ার পর বাবর আজম; মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহকে নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাথে দেখা করেছেন। এ মাসের দ্বিতীয় সপ্তাহে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান। ধারণা করা হচ্ছে ঘোষিত দলে দেখা যাবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকাদের। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে সর্বমোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। গ্রুপ-এ’তে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। তাদের সাথে এই গ্রুপে রয়েছে ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ-বি’র দলগুলো হলো বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলংকা ও হংকং।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন