নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বিচারককে বদলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বিচারককে বদলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ |
গাজায় যুদ্ধপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বিচারককে সরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি এ ঘোষণা দেয়। এতে এই মামলার কার্যক্রম আরও পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। গেল মে মাসে নেতানিয়াহু ও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টসহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। এই ব্যক্তিরা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে এমন অভিযোগে ওই পরোয়ানা জারি করা হয়। তবে সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা রোমানিয়ান ম্যাজিস্ট্রেট লুলিয়া মোটোচকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আইসিসির বরাতে জেরুজালেম পোস্ট জানিয়েছে, তাকে সরিয়ে দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ওই পদে নিয়োগ

পেয়েছেন আইসিসির স্লোভেনিয়ান বিচারক বেটি হোলার। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা চলছেই। গত দুই দিনে উপত্যকাটিতে নতুন করে অবিরাম হামলায় কমপক্ষে ৭৭ জন নিহত হয়েছেন। এতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯২৪ জনে। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়ে গেছে। কারণ, হামলার পর ধ্বংস্তূপের নিচে এখনও অনেকে আটকা। হতাহতদের উদ্ধার করা সম্ভব না হওয়ায় প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ শনিবার (২৬ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের সংখ্যা জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় বছরব্যাপী চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত ৪৮ ঘন্টায় ইসরায়েলি দখলদারত্বের গণহত্যার শিকার অন্তত সাতটি পরিবার। এই

সময় ৭৭ জন মারা গেছে এবং ২৮৯ জন আহত হয়েছে। এতে ১০০,৮৩৩ জন আহতের তালিকা পাওয়া গেল। যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস