নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনে যোগ দিলেন ইশরাক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনে যোগ দিলেন ইশরাক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন চলছে কয়েক দিন ধরে।চলমান সেই আন্দোলনে যোগ দিয়েছেন ইশরাক নিজেই। বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রধান বিচারপতির বাসভবনের পাশের রাস্তা দিয়ে কাকরাইলে আন্দোলনস্থলে পৌঁছান ইশরাক। এ সময় নেতাকর্মীরা জড়ো হয়ে তার গাড়ি ঘিরে স্লোগান দিতে থাকেন। এ সময় নেতাকর্মীরা ‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার’, ‘শহিদ জিয়ার সৈনিকেরা এক হও এক হও’ ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন। এদিকে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর

হাইকোর্ট বেঞ্চ বলেছেন, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়। ফলে ইশরাকের শপথ নিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম