নিহত আব্দুল্লাহ ছাড়াও একই মাদ্রাসার আরও ৪ শিশুকে বলাৎকার করেন শিক্ষার্থী শিহাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৬

নিহত আব্দুল্লাহ ছাড়াও একই মাদ্রাসার আরও ৪ শিশুকে বলাৎকার করেন শিক্ষার্থী শিহাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৬ |
রাজধানীর রামপুরায় একটি মাদ্রাসায় দশ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার চাঞ্চল্যকর ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি মো. শিহাব হোসেনের বয়স ১৯ বছর। ঘটনার পর মাদ্রাসা ছেড়ে গ্রামের বাড়িতে পালিয়ে যাওয়া শিহাবকে পাবনা জেলার বেড়া থানার খাকছাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আজ ২১শে মে, বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। আলোকিত কোরান মাদ্রাসার বাথরুম থেকে শিশুর গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার! পায়ুপথে আলামত গত ১৯শে মে রাতে রামপুরা থানার বনশ্রী সি-ব্লকে অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর গলায় গামছা পেঁচানো ঝুলন্ত লাশের

খবর পায় রামপুরা থানা পুলিশ। খবর পেয়ে থানার একটি দল ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সুরতহাল প্রস্তুতের সময়ই তদন্ত কর্মকর্তারা শিশুটির পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের আলামত দেখতে পান। এরপর শুরু হয় ব্যাপক জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিহাব হোসেনের বিরুদ্ধে আব্দুল্লাহ ছাড়াও আরও চার শিক্ষার্থীর সঙ্গে অস্বাভাবিক যৌনাচারে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দুটি আলাদা মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা করেছেন নিহত আব্দুল্লাহর মা মোছা. টুকু আরা খাতুন। তিনি রামপুরা থানায় এসে শিহাব হোসেন ও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০

(সংশোধনী/২০০৩)-এর ৯(১) ধারায় বলাৎকার এবং পেনাল কোডের ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। অপর মামলাটি দায়ের করা হয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে, মাদ্রাসার আরও কয়েকজন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে। ডিসি হারুন অর রশিদ জানান, শিহাব হোসেন ওই মাদ্রাসারই একজন শিক্ষার্থী। আব্দুল্লাহ আত্মহত্যার আগেই সে মাদ্রাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যায়। পরে রামপুরা থানার একটি অভিযানিক দল পাবনা জেলার বেড়া থানার খাকছাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে একাধিক বলাৎকারের অভিযোগ রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়