ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঈদুল ফিতরের কতদিন পর শাওয়ালের রোজা রাখতে হবে?
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি
মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত
যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি
শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত
নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু তাজিয়া মিছিল
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল শুরু হয়েছে।
রোববার (৬ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এই মিছিল ঘুরে বেড়াচ্ছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে, যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
মিছিলটি হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্স ল্যাবরেটরি এলাকা ঘুরে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে।
মিছিলে অংশগ্রহণকারীদের অনেককে কালো পোশাক পরিহিত অবস্থায় কাঁধে নিশান, হাতে প্রতীকী ছুরি, আলাম, বেস্তা ও বইলালাম বহন করতে দেখা যায়। শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের আবহে পরিবেশ ছিল আবেগপূর্ণ।
মিছিলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুরু থেকে শেষ পর্যন্ত সড়কজুড়ে ছিল পুলিশ, র্যাব, সেনাবাহিনী, সোয়াট, ফায়ার সার্ভিস
ও সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার সদস্যরা। যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করছে নিরলসভাবে। হিজরি ৬১ সালের ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.)-এর শাহাদতের স্মরণে প্রতিবছর শিয়া সম্প্রদায় এই তাজিয়া মিছিলের আয়োজন করে থাকে। আশুরার এ দিনটি মুসলিম উম্মাহর জন্য গভীর শোকের প্রতীক।