‘নির্মম ফাউলে’ মুখে ১০ সেলাই, কেমন আছেন দোন্নারুমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪

‘নির্মম ফাউলে’ মুখে ১০ সেলাই, কেমন আছেন দোন্নারুমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ |
মোনাকোর বিপক্ষে ইতালির পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা 'নির্মম ফাউলের' শিকার হয়েছেন। ম্যাচটি পিএসজি ৪-২ গোলে জিতেছে। তবে ভয়ঙ্কর ইনজুরি নিয়ে ম্যাচের ১৭ মিনিটে মাঠ ছাড়তে হয় সাবেক এই এসি মিলান গোলরক্ষকের। বক্স থেকে উইলফ্রেড সিংগো পিএসজির গোলে শট নেন। এগিয়ে এসে তা ব্লক করেন দোন্নারুমা। পরবর্তী শটে গোল করতে গিয়ে পিএসজি গোলরক্ষকের মুখে বুটের আঘাত করেন মোনাকো ফুটবলার। মুহূর্তে লুটিয়ে পড়েন ইতালিয়ান গোলরক্ষক। তার মুখ রক্তাত্ব হয়ে যায়। চোখের কোন থেকে রক্ত আসতে দেখা যায়। ডাগআউটে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার গালে কেটে যাওয়া স্থানে ১০টি সেলাই পড়েছে। তার মুখের হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে

এখন পর্যন্ত বড় কোন দুঃসংবাদ পাওয়া যায়নি। বিবৃতি দিয়ে পিএসজি জানিয়েছে, সন্ধ্যায় দোন্নারুমা দলের সতীর্থদের সঙ্গে দেখা করেছেন। তার মুখের কাটা স্থানে অনেকগুলো সেলাই পড়েছে। এছাড়া বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর বাকি আছে। কিছুদিন তার বিশ্রামের প্রয়োজন। মজার বিষয় হচ্ছে, এমন নির্মম ফাউল করার পরও লাল কার্ড দেওয়া হয়নি মোনাকোর ফুটবলার উইলফ্রেড সিংগোকে। এই ফাউলকে অবশ্য বড় কোন ঘটনা হিসেবে দেখতে নারাজ পিএসজি কোচ লুইস এনরিকে। তার মতে, ইচ্ছে করে ওমন ফাউল করেননি উইলফ্রেড। রেফারির জন্য তাই বিষয়টি বিচার করা তাৎক্ষণিক কঠিনই ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান