ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভারতের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আগের চেয়েও জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব
দীর্ঘ টানাপোড়েনের পর ভারত সফরে তারেক রহমান: তবুও গোপন রাখার চেষ্টায় প্রেস উইং!
দলীয় কার্যালয়ে বিএনপির দুই পক্ষের হামলা, গ্রিল-আসবাবপত্র লুটপাট
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ
১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা
শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের
কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা
নির্বাহী বিভাগে রদবদলে যে পরামর্শ দিলেন আমির খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাহী বিভাগে রদবদলের ক্ষেত্রে সবার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হবে।
বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
খসরু বলেন, ‘গত ১৫-১৬ বছরে দেশে চরম রাজনীতিকরণ হয়েছে। ক্ষমতার অপব্যবহার হয়েছে। দলীয় নির্বাহী বিভাগে পরিণত হয়েছে, সেখানে থেকে বেরিয়ে আসতে হবে।’
পদে পদে সুযোগ সন্ধানীরা বসে আছে, তাদের সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিয়ে যাবে বিএনপি। আগামী বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে খসরু বলেন, ‘দীর্ঘ আলোচনা
হয়েছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর বিএনপি কী ভাবছে, অন্তর্বর্তীকালীন সরকার কেমন করছে, আগামী দিনের বিএনপির পরিকল্পনা কী এসব বিষয়ে জানতে চেয়েছে।’ তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে, কী করে সম্পর্ক আরও জোরদার ও অর্থনৈতিক ভিত্তি দৃঢ় করা যায়, সে বিষয়ে কথা হয়েছে। জিও পলিটিক্স, রোহিঙ্গা ইস্যুও আলোচনায় ছিল।’ নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে এ নিয়ে বিদেশিদের সবার আগ্রহ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘হাইকমিশনার নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে জানতে চেয়েছেন। বিএনপির নির্বাচন নিয়ে কি ভাবছে সে বিষয়ে আলোচনা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে নেওয়া বিষয়ে
বলেছেন তিনি।’