নির্বাচনের বাকী চার দিন, জরিপে এগিয়ে কমলা হ্যারিস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪

নির্বাচনের বাকী চার দিন, জরিপে এগিয়ে কমলা হ্যারিস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকী মাত্র চার দিন। এই মুহুর্তে জরিপে এগিয়ে আছেন ডেমোক্রেটপ্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফাইভথার্টিএইট ওয়েবসাইটের জাতীয় জরিপে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১ দশমিক ৪ পয়েন্টে এগিয়ে তিনি। কমলা হ্যারিস ৪৮ দশমিক ১ ও ডোনাল্ড ট্রাম্প ৪৬ দশমিক ৭ পয়েন্ট জনসমর্থন পেয়েছেন। এটি ৩০ অক্টোবর অর্থাৎ গতকালের হিসাব। গত পহেলা অক্টোবর এই দুই প্রার্থীর মধ্যে ব্যবধান আরও বেশি ছিল। ১ অক্টোবরের জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২ দশমিক ৬ পয়েন্ট এগিয়ে ছিলেন কমলা হ্যারিস। ট্রাম্প পেয়েছিলেন ৪৫ দশমিক ৯ শতাংশ এবং কমলা হ্যারিস পেয়েছিলেন ৪৮ দশমিক ৬ শতাংশ জনসমর্থন। জরিপে দেখা গেছে, অক্টোবর মাসের শুরুতে

কমলা হ্যারিসের জনসমর্থন ট্রাম্পের তুলনায় যতটা ছিল মাসের শেষের দিকে এসে সেটি কমেছে। আর মাত্র চার দিন বাকী নির্বাচনের। তবে এখনো এগিয়ে আছেন কমলা হ্যারিস। ফাইভথার্টিএইট যুক্তরাষ্ট্রের একটি ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান। বিভিন্ন ইস্যু নিয়ে পোল করে থাকে প্রতিষ্ঠানটি। স্বচ্ছ ও নির্ভুল তথ্য নিয়েই সাধারণত এ পোল করা হয় বলে জানিয়েছে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস