নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৬

নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৬ |
তামিলনাড়ুর রাজনীতিতে ঐতিহাসিক পালাবদলের মধ্য দিয়ে সুপারস্টার অভিনেতা জোসেফ ‘থালাপতি’ বিজয় আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিশ্চিত করেছেন। বুধবার (১৩ মে) নাটকীয় আস্থা ভোটে জয় পেয়ে তিনি রাজ্যের নতুন সরকারপ্রধান হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। রাজ্য বিধানসভায় আস্থা ভোটে বিজয়ের পক্ষে ভোট পড়ে ১৪৪টি, বিপক্ষে ২২টি, আর কয়েকজন নিরপেক্ষ থাকেন। ভোটাভুটির আগে ডিএমকে তাদের ৫৯ বিধায়ক নিয়ে ওয়াকআউট করে, আর এআইএডিএমকের একটি অংশ দলীয় নির্দেশ অমান্য করে বিভক্ত অবস্থান নেয়। ফল ঘোষণার পর বিজয় বলেন, “টিভিকের প্রতীক বাঁশির শব্দ ইতিহাস বদলে দিয়েছে। আমরা নিজেদের সংখ্যালঘু সরকার বলব, যারা সংখ্যালঘুদের অধিকার রক্ষায় করবে।” গত ৪ মে ঘোষিত নির্বাচনী ফলাফলে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) ২৩৪

আসনের মধ্যে ১০৮টিতে জয় পায়, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে ১০টি কম ছিল। পরে কংগ্রেস, বাম জোট, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগসহ কয়েকটি দলের সমর্থন নিশ্চিত করে সরকার গঠনের পথ সুগম হয়। মিত্রদের সমর্থনে বিজয়ের পক্ষে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়। পাশাপাশি এআইএডিএমকের ভেতরে বড় ধরনের বিভক্তি তার অবস্থান আরও শক্তিশালী করে। বিশেষ করে এআইএডিএমকের ২৪ জন বিধায়ক বিজয়ের পক্ষে ভোট দেন, যা দলটির ভেতরে গুরুতর নেতৃত্ব সংকটের ইঙ্গিত দেয়। দলীয় প্রধান এডাপ্পাডি কে পালানিস্বামীর নির্দেশ উপেক্ষা করে এই সমর্থন রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। দলীয় বিদ্রোহের নেতৃত্বে থাকা সি ভি শানমুগম ও এস পি ভেলুমানি প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছেন,

পরপর চার নির্বাচনী পরাজয়ের পর এআইএডিএমকের বর্তমান নেতৃত্ব পরিবর্তন জরুরি। এআইএডিএমকে দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় এবং অভিযোগ তোলে যে তারা মন্ত্রিত্বের লোভে দলীয় অবস্থান দুর্বল করেছে। দীর্ঘ ৬২ বছর ধরে ডিএমকে ও এআইএডিএমকের দ্বিমুখী আধিপত্যে পরিচালিত তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের উত্থান এক নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। চলচ্চিত্র জগত থেকে সরাসরি রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসে বিজয় এখন রাজ্যের ক্ষমতার শীর্ষে। তবে সংখ্যাগরিষ্ঠতা অল্প ব্যবধানে নিশ্চিত হওয়ায় তার সরকারকে এখন থেকেই রাজনৈতিক ভারসাম্য, জোট রক্ষা এবং বিরোধী শিবিরের চাপ সামলানোর কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল