নির্বাচক লিপুর দৃষ্টিতে সাইফ একের ভিতর চার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫
     ৬:২০ অপরাহ্ণ

নির্বাচক লিপুর দৃষ্টিতে সাইফ একের ভিতর চার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫ | ৬:২০ 78 ভিউ
গত আসরের বিপিএল খারাপ যায়নি সাইফ হাসানের। রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে ২৫.৫ গড়ে ৩০৬ রান করেছিলেন তিনি। রানের হিসেবে আসরে ১৫ নম্বরে থাকা সাইফের স্ট্রাইক রেট ছিল ১১৯। ৮০ রানের একটি ইনিংসও খেলেছিলেন। অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-২০ সিরিজে দুটি ভালো ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। যার পুরস্কার স্বরূপ এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন তিনি। দুই বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক টি-২০ খেলা সাইফকে দলে ফেরানোর বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, দলে তারা এমন একজনকে চাচ্ছিলেন, যে অনেকগুলো দায়িত্ব পালন করতে পারবেন। সাইফ হাসানের সেই দায়িত্বের ব্যাখ্যা দিয়ে নির্বাচক লিপু জানান, তারা মূলত সাইফকে চারের বিকল্প ব্যাটার হিসেবে

দলে নিয়েছেন। সঙ্গে টিম ম্যানেজমেন্ট চাচ্ছিল, ওপরের দিকে বোলিং করতে পারে এমন একজনকে। আবার সাইফ তিনে ব্যাটিং করতে পারেন। দরকার পড়লে ওপেনিংও করতে পারবেন। এই চার ভূমিকার কথা বিবেচনা করে তাকে দলে নেওয়া হয়েছে। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের দল নিয়ে কথা বলতে এসে প্রশ্নের জবাবে সাইফ হাসানকে নিয়ে লিপু বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে অনেক আলোচনা করেছি। কোচ ও অধিনায়ক নির্বাচকদের সঙ্গে ছিলেন। অনেকে ওই জায়গায় (সাইফের জায়গা) বিবেচনায় ছিলেন। আমাদের ওপরের দিকে একজন বোলার দরকার ছিল। যেটা তিনি পূরণ করতে পারবেন।’ সাইফের থেকে ব্যাটিং প্রাপ্তির বিষয়ে লিপু বলেন, ‘আমাদের নাম্বার থ্রি (তিনে) বা ফোর (চারে) এমনকি আরও ওপরে একজন

খেলোয়াড় লাগতো। সেই আলোকে সাইফে চোখ ছিল। এবার তাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। দলে কোন পরিস্থিতির সৃষ্টি হলে তিনি ওপেন করারও সক্ষমতা রাখেন। আমরা এমন মাল্টিপুল প্লেসে এড্রেস (অনেকগুলো দরকার মেটাতে পারে) করার মতো খেলোয়াড় বেশি খোঁজ করছি।’ সর্বশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। ওই দুই সিরিজে টপ অর্ডারের ব্যাটিং বিবেচনায় দলে ছিলেন নাঈম শেখ। তিনি ওই দুই সিরিজে ভালো না করায় অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-২০ সিরিজ খেলতে পাঠানো হয়। সেখানেও ভালো না করায় তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক লিপু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস