নিয়ন্ত্রণের বাইরে জ্বালানি তেলের মজুদদারি ও অতিরিক্ত দাম, ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হচ্ছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৬

নিয়ন্ত্রণের বাইরে জ্বালানি তেলের মজুদদারি ও অতিরিক্ত দাম, ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৬ |
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট ও অবৈধ মজুদদারির খবর সামাজিক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সরকার এসব নিয়ন্ত্রণে আনতে পারছে না বলে মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জেলা প্রশাসকদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কিছু পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে তেল নির্ধারিত দামের চেয়ে বেশি বিক্রি, অতিরিক্ত মজুদ এবং পাচারের ঘটনা ঘটছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারি নির্দেশনা অনুযায়ী, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ কর্মকাণ্ড রোধে জেলা প্রশাসকদের মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধ করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “বাজারে জ্বালানি তেলের নিশ্চিত ও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে

এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।” প্রাথমিক অভিযানে রাজধানীর তেজগাঁও ও মহাখালী এলাকার কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়েছে। কিছু পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও কয়েকটিতে তেল শেষ হওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ ছিল। মহাখালীর সোহাগ ফিলিং স্টেশনে ৩৫০০ লিটার অকটেন মজুদ থাকার পর তা পরিমাপের পর পুনরায় বিক্রি অনুমোদন দেওয়া হয়েছে। জানা যায়, মোবাইল কোর্ট অভিযান সত্ত্বেও দেশের কিছু অঞ্চলে জ্বালানি তেলের অবৈধ মজুদদারি ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধ করতে সরকার কার্যকরভাবে সক্ষম হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু