নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। এ সময় আহত হন অভিনেতার মা আজিজুন্নাহার ও স্ত্রী রোকসানা হক। রোববার ভোরে আশুলিয়ার জিরাবোতে আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে। আজাদ এবং তার স্ত্রী ও মাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান। তিনি বলেন, আজ ভোরে কয়েকজন ডাকাত রান্নাঘরের গ্রিল কেটে বাসায় ঢুকে। ডাকাতের উপস্থিতি টের পেলে ধস্তাধস্তি হয়। এরপর আজাদকে লক্ষ্য করে গুলি করে ডাকাতেরা। এ সময় আজাদের পায়ে তিনটি গুলি লাগে। ডাকাতের আক্রমণে আজাদের মা পায়ে ও স্ত্রী মাথায় আঘাত পান। হাসপাতালে আজাদসহ তার পরিবারকে দেখাশোনা

করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব। তিনি বলেন, আজাদের পায়ে তিনটি গুলি লেগেছে। তার জ্ঞান ফিরেছে, ভালো আছে। তার মা ও স্ত্রীর চিকিৎসা চলছে। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, বিষয়টি তিনি শুনেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও কেউ মামলা করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ‘ক্যারেক্টার আর্টিস্ট’ হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় অভিনেতা আজিজকে। টিভিসিসহ হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্ট-র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘লিডার’ সিনেমাতেও তাকে দেখা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে