নিজ আসনে পিছিয়ে গেলেন মমতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৬

নিজ আসনে পিছিয়ে গেলেন মমতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৬ |
ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ভবানিপুর আসনে। সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি ও প্রধান বিরোধীদলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারী নির্বাচন করেছেন। সোমবার (৪ মে) ফলাফল ঘোষণা শুরুর পর সারাদিন সেখানে এগিয়ে ছিলেন মমতা। কিন্তু বিকালের পর উত্তপ্ত পরিস্থিতি হলে সাময়িক সময়ের জন্য ভোট গণনা বন্ধ থাকে। এরপর আবার ফলাফল ঘোষণা শুরু হলে দেখা যায় মমতা পিছিয়ে গেছেন। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ১৬ রাউন্ড গণনা শেষে শুভেন্দুর চেয়ে মমতা ৫৩৮ ভোটে পিছিয়ে রয়েছেন। এখন আরও চার রাউন্ড ভোট গণনা বাকি। এরপরই জানা যাবে সেখানে কে জিতেছেন। ২০২১ সালে নন্দিগ্রামে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। এরপর ভবানিপুরের উপনির্বাচনে তিনি জেতেন এবং টানা তৃতীয়বারের মতো

মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। নন্দ্রিগ্রাম আসনে এবারও জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। এরমাধ্যমে তিনি টানা তৃতীয়বার এই আসনে জিতলেন। ইন্ডিয়া টুডে জানিয়েছে, নন্দ্রিগামে ১০ হাজার ২০০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন শুভেন্দু। এদিকে মমতার গাড়ি লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। সোমবার বিকেল সাড়ে ৩টার কিছু পরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছান তিনি। সেখানে আগে থেকেই বিজেপি কর্মীদের জটলা ছিল এবং তাঁর আগমনের আগেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মমতার গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শুরু হয় স্লোগান। মমতা পৌঁছানোর কিছুক্ষণ আগে গণনাকেন্দ্রের অদূরে একটি পেট্রল পাম্পে অবস্থান নিয়েছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। পরে জানা যায়, পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে

বলে। যদিও ওই সময়ে সুব্রত বক্সী সেখানে ছিলেন কি না, তা স্পষ্ট নয়। এর কিছু পর এজেসি বোস রোড ধরে এগিয়ে আসা বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি শুরু হয়। পরে বিজেপি সমর্থকেরা তৃণমূলের জমায়েতস্থলে পৌঁছে গেলে চেয়ার ভাঙচুরের অভিযোগ ওঠে। উত্তেজনা বাড়তে থাকায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বাড়ানো হয় কেন্দ্রীয় বাহিনীর সদস্যসংখ্যা। এর মধ্যেই বিজেপি সমর্থকেরা মমতার বিরুদ্ধে ‘চোর-চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত স্কুলচত্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল