নিজেদের নেওয়া ব্যাংক ঋণের চাপে অথৈ সমুদ্রে ইউনূস সরকার, অজানা গন্তব্যে অর্থনীতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬
     ১:৫১ অপরাহ্ণ

নিজেদের নেওয়া ব্যাংক ঋণের চাপে অথৈ সমুদ্রে ইউনূস সরকার, অজানা গন্তব্যে অর্থনীতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬ | ১:৫১ 28 ভিউ
কম রাজস্ব আদায়, বৈদেশিক ঋণপ্রবাহে ধস এবং ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থতার ফল হিসেবে অন্তর্বর্তী সরকার আবারও নির্বিচারে ব্যাংক ঋণের ওপর ঝুঁকছে। অর্থবছরের শুরুতে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ পরিশোধের মাধ্যমে স্বস্তির বার্তা দিলেও মাঝপথে এসে উল্টো চিত্র- ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ নেওয়ার গতি উদ্বেগজনক হারে বেড়েছে। এতে একদিকে ব্যাংক খাতের তারল্যে চাপ বাড়ছে, অন্যদিকে ঋণনির্ভর বাজেট ব্যবস্থাপনার দুর্বলতা আরও স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব বলছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত মাত্র ছয় মাস চার দিনে সরকার ব্যাংক খাত থেকে নিট ঋণ নিয়েছে ৫৯ হাজার ৭৫৬ কোটি টাকা। যা পুরো অর্থবছরের ব্যাংক ঋণ লক্ষ্যমাত্রা ১ লাখ ৪ হাজার কোটি

টাকার ৫৭.৪৫ শতাংশ—অর্থাৎ অর্ধেকেরও বেশি। অর্থবছরের মাঝপথেই এ বিপুল ঋণগ্রহণ সরকারের ব্যয় ব্যবস্থাপনা নিয়ে বড় প্রশ্ন তুলছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবারের ঋণ নেওয়ার গতি কার্যত বিস্ফোরণমূলক। চলতি অর্থবছরের প্রথম ছয় মাস চার দিনে সরকার যে পরিমাণ ব্যাংক ঋণ নিয়েছে, তা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৬১৯ শতাংশ বেশি। যেখানে গত অর্থবছরের একই সময়ে নিট ব্যাংক ঋণ ছিল মাত্র ৮ হাজার ৩১২ কোটি টাকা। অথচ চলতি অর্থবছরের ৩০শে অক্টোবর পর্যন্ত সরকারের ব্যাংক ঋণ বরং ৫০৩ কোটি টাকা কমেছিল—যা দেখাচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই ঋণগ্রহণের প্রবণতা কতটা হঠাৎ ও নিয়ন্ত্রণহীনভাবে বেড়েছে। পরিসংখ্যান আরও ভয়াবহ চিত্র তুলে ধরছে। গত অর্থবছরের ৩০শে জুন শেষে

বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের মোট ঋণের স্থিতি ছিল ৪ লাখ ৫২ হাজার ৪৮১ কোটি টাকা। চলতি অর্থবছরের ৪ঠা জানুয়ারি পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৮ হাজার ২৩২ কোটি টাকায়। অর্থাৎ মাত্র ছয় মাস চার দিনে বাণিজ্যিক ব্যাংক থেকেই নিট ঋণ বেড়েছে ৩৫ হাজার ৭৫০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের অবস্থাও ভিন্ন নয়। বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণের স্থিতি গত অর্থবছরের ৩০শে জুনে ছিল ৯৮ হাজার ৪২৩ কোটি টাকা, যা চলতি অর্থবছরের ৪ জানুয়ারি পর্যন্ত বেড়ে হয়েছে ১ লাখ ২২ হাজার ৪২৯ কোটি টাকা। এ সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ বেড়েছে ২৪ হাজার ৬ কোটি টাকা। অথচ গত অর্থবছরের একই সময়ে সরকার বাংলাদেশ

ব্যাংকে ৫৪ হাজার ৯২৭ কোটি টাকা ঋণ পরিশোধ করেছিল। সব মিলিয়ে বর্তমানে ব্যাংক খাত থেকে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে উদ্বেগজনক ৬ লাখ ১০ হাজার ৬৬১ কোটি টাকা। খাতসংশ্লিষ্টদের মতে, অর্থবছরের শুরুতে উন্নয়ন ব্যয়ের গতি কম থাকায়, রাজস্ব আয়ের তুলনামূলক ভালো প্রবৃদ্ধি এবং বৈদেশিক ঋণপ্রাপ্তির কারণে তখন সরকারের ঋণচাপ কম ছিল। কিন্তু এখন উন্নয়ন ব্যয়ের গতি বাড়ার পাশাপাশি সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগ, নির্বাচনি ব্যয়, ভর্তুকি ও ক্রমবর্ধমান সুদ পরিশোধের চাপ সামলাতে সরকার আবার সহজ পথ—ব্যাংক ঋণের দিকেই ঝুঁকছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এভাবে লাগামহীন ব্যাংক ঋণগ্রহণ অব্যাহত থাকলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত হবে, সুদের হার বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতে নতুন করে চাপ

তৈরি হবে। রাজস্ব সংস্কার ও ব্যয় সংযমের পরিবর্তে বারবার ব্যাংক ঋণের ওপর নির্ভরতা সরকারের আর্থিক ব্যবস্থাপনার কাঠামোগত দুর্বলতাই নগ্নভাবে প্রকাশ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মব সন্ত্রাসের মহোৎসবে জুলাই দাঙ্গার ফসল ঘরে তুলছে বাংলাদেশ ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা নির্বাচনী কারসাজির নয়া কায়দা : ইউনুসের পঞ্চান্ন হাজার ভুয়া পর্যবেক্ষক বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই প্রবাসীদের ভোটাধিকার নাকি জামায়াতের ভোটব্যাংক সাজানোর খেলা? নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসী সাড়া দেননি, কারাগারে ৯৩ শতাংশ ১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা গণভোট নয়, সংবিধান ভাঙার নীলনকশা হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় ভোটের আগে অরক্ষিত সীমান্ত: ‘জিরো টলারেন্স’-এর বুলিতে ঢাকা পড়ছে অস্ত্রের ঝনঝনানি “হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন