নিউইয়র্কে যুবলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪

নিউইয়র্কে যুবলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ |
বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্রর শাখার উদ্যোগে যথাযথ মর্যাদায় যুবলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার ১১ নভেম্বর রাতে সিটির জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিফোনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল। যুবলীগের নেতা মো. সেবুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি মাসুদুল হাসান, নিউইয়র্ক মহানগর আওমীলীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রনেল, নুরুল আফসার সেন্টু, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি

সাখাওয়াত হোসেন চঞ্চল, সহসভাপতি ইমদাদ এইচ ভূইয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা নাফিজুর রহমান তুরান, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত। বক্তব্য দেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, ইসমাইল হোসেন স্বপন, জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সভাপতি শাহ চিশতি ও সাধারণ সম্পাদক তানভীর কায়সার, যুবলীগের নেতা রহিমুজ্জামান সুমন, রেজা আব্দুল্লাহ, রিন্টু লাল সরকার, আলমামুন সরকার, ইমরুল কায়েস, শেখ কামাল, জহির আহমদ, তোফাজ্জল হোসেন। সভার শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে দাড়িয়ে সম্মান দেখানো হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস