নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে “আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪” – ইউ এস বাংলা নিউজ




নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে “আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪”

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ |
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে " আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪" ও "জাতীয় প্রবাসী দিবস-২০২৪ ” উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষ্যে দিনের শুরু থেকেই কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাসহ আগত সেবা প্রার্থীদের অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান । মহান বিজয়ের এই মাসে কনসাল জেনারেল মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং সকল বীরাঙ্গনা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের সকল স্তরের নেতা-কর্মীর এবং জুলাই আগষ্টের ছাত্র- জনতার অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং যারা এই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের আশু সুস্থ্যতা কামনা করেন। তিনি দেশের স্বাধীনতায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই -আগষ্টের ছাত্র- জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।সংক্ষিপ্ত আলোচনা সভায় কনসাল

জেনারেল মোঃ নাজমুল হুদা বলেন অভিবাসীরা বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি কনস্যুলেটে আগতদের আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের অভিনন্দন জানিয়ে বৈধ চ্যানেলে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের আহবান জানান। সরকারের প্রবাসী বান্ধব নীতি ও কার্যক্রমের বর্ণনা দিয়ে তিনি সকলকে ব্যাংকিং চ্যানেলে বেশী বেশী রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করেন। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচী হাতে নিয়েছেন, তা বাস্তবায়নের জন্য তিনি প্রবাসীদের ঐকান্তিক সহযোগীতা কামনা করেন।দেশের ভাষা, সংস্কৃতি ও ঐহিত্য তুলে ধরার মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক

উন্নয়নে যুক্তরাষ্ট্রে বাসবাসরত প্রবাসী ভাই-বোনদের অধিকতর অবদান রাখার জন্য তিনি আহবান জানান। আগত সেবাপ্রার্থীরা দিবসটি উপলক্ষ্যে তাদের অভিমত ব্যক্ত করেন। তাদের বক্তব্যে তারা কনস্যুলেট জেনারেলের নতুন ভবনের পরিবেশ সম্পর্কে ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪" ও "জাতীয় প্রবাসী দিবস-২০২৪ " আয়োজনের জন্য কনস্যুলেট জেনারেলকে ধন্যবাদ জানান। আগত সেবাপ্রার্থীসহ সবাইকে দেশীয় ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের