নাহিদ-আসিফ-মাহফুজরা ব্যর্থ, আওয়ামী লীগও অ্যাক্টিভ হয়েছে- ফরহাদ মজহারের ক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৬

নাহিদ-আসিফ-মাহফুজরা ব্যর্থ, আওয়ামী লীগও অ্যাক্টিভ হয়েছে- ফরহাদ মজহারের ক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৬ |
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারে কৌশলগত লড়াইয়ের অংশ হিসেবে নিজের বান্ধবী ফরিদা আখতারকে পাঠিয়েছিলেন বলে দাবি করেছেন জুলাইয়ের সরকারবিরোধী আন্দোলনের তাত্ত্বিক গুরু ফরহাদ মজহার। একই কারণে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলমকেও তিনি অন্তর্বর্তী সরকারের অংশ হতে বলেছিলেন। তবে এই তিন উপদেষ্টা দায়িত্ব পালন এবং নতুন বন্দোবস্ত তৈরি করতে ব্যর্থ হন বলে ফরহাদ মজহারের অভিযোগ। সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় ২২শে মে, শুক্রবার ঠিকানায় খালেদ মুহিউদ্দীন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। ইউনূস সরকারের অত্যন্ত ঘনিষ্ট ফরহাদ মজহার ইউনূস ও তার উপদেষ্টাদের কর্মকাণ্ড নিয়ে প্রচণ্ড সমালোচনা করেন। উপদেষ্টার দায়িত্ব পালনে দীর্ঘদিনের লিভ-ইন করা বান্ধবী ফরিদা আখতারকে নিষেধ করা উচিত ছিল কি না—ফরহাদ মজহারকে

এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, কৌশলগত কারণে তিনি ফরিদা আখতার, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকারের অংশ হতে বলেছিলেন। বিষয়টির ব্যাখ্যা দিয়ে তিনি দাবি করেন, ফরিদা, মাহফুজ, নাহিদ এবং আসিফকে আমি অন্তর্বর্তী সরকার থাকতে বলেছি। এটা কৌশলগত প্রশ্ন। আমি তো স্টুপিড না, ফলে আমাকে তো এই লড়াইটা চালাতে হবে। ফরিদা না গেলে কী এমন পরিবর্তন হতো ওখানে? ওই লড়াইয়ে থাকার কারণে আমি এখন অন্তত কিছু কিছু মন্ত্রণালয়ের তথ্য আপনাকে বলতে পারছি। অন্য কিছু হোক বা না হোক, মৎস্য এবং প্রাণিসম্পদ কী করে পুনর্গঠন করতে হয় তার সম্পূর্ণ একটা চিত্র এখন আমার মধ্যে আছে। ফরহাদ মজহার বলেন, আমাকে তো

বাংলাদেশ গঠন করতে হবে। এটা লড়াইয়ের অংশ। এতে কিছু কৌশল থাকবে, কিছু নীতি থাকবে। ফরিদা যখন ছিল (সরকারে), তখন আমি যা বলছি এখনো তাই বলছি। নতুন তো কিছু বলছি না। তিনি তার লড়াই চালিয়ে গেছেন, তিনি তার কাজ করেছেন। তিনি যদি মন্ত্রণালয় থেকে কোনো কিছু ভুল করে থাকেন বা তার মন্ত্রণালয় ঠিকমতো পরিচালনা করতে না পারেন সেটা আমাকে বলেন। আমরা অবশ্যই তার সমালোচনা করব। অন্তর্বর্তী সরকারে যাওয়া তিন ছাত্র প্রতিনিধির ভূমিকার তীব্র সমালোচনা করেন ফরহাদ মজহার। সাবেক এই তিন উপদেষ্টার ওপর নিজের প্রভাবের কথাও তিনি সরাসরি তুলে ধরেন। ফরহাদ মজহার বলেন, নাহিদকে বারবার বলেছি মন্ত্রণালয় ঠিকমতো চালাতে। বলেছি, তোমরা যদি মন্ত্রণালয় ঠিকমতো

না চালাও তাহলে আগামী দিনে আমি তোমাদের বয়সী কোনো তরুণকে মন্ত্রিত্বের পদে নিতে পারব না। তোমরা গেছ, এত বড় সুযোগ পেয়েছ, এত বড় ঐতিহাসিক সুযোগ কেউ পায়নি। কিন্তু তারা কেউই মন্ত্রণালয় ঠিকমতো পরিচালনা করেনি। আমি তো এখন পাবলিকলি অভিযোগটা তুললাম। আসিফ মাহমুদের পারফরম্যান্স নিয়েও হতাশা জানান ফরহাদ মজহার। তিনি বলেন, আসিফ কোনো (মন্ত্রণালয়) পরিচালনা করেনি। তার বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ আসছে। এগুলো তো আমরা শুনতে চাইনি। আমরা চেয়েছি তারা মন্ত্রণালয় চালিয়ে দেখাক যে, তারা একটা মন্ত্রণালয় চালাতে সমর্থ। আরেক উপদেষ্টা মাহফুজ আলম নিয়েও ব্যর্থতার অভিযোগ তুলে ফরহাদ মজহার বলেন, মাহফুজও (মন্ত্রণালয়) চালায়নি। বন্ধুদের জন্য মাহফুজের যে কাজগুলো করার দরকার ছিল, তার কোনো

কাজ সে করেনি। সে সমস্ত গণমাধ্যম যাদেরকে দিয়েছে তার সবগুলো আওয়ামী লীগের। তাহলে সে আজকে কোন মুখে আওয়ামী লীগ আসার কথা বলছে! তাকে বারবার বলা হয়েছে যে, তুমি টেলিভিশন করো। ও তো তখন ওই দায়িত্বে ছিল। বলা হয়েছে, তুমি পত্রিকা বের করো। সে তো কিছু করেনি। হতাশা নিয়ে ফরহাদ মজহার বলেন, আপনি এখন দেখছেন যত আওয়ামী লীগাররা অ্যাকটিভ হয়েছে, ওটা তো তার (মাহফুজ) আমলেই হয়েছে। এখন সে যে এসে বড় বড় বার্তা দিচ্ছে—আওয়ামী লীগ এসে যাচ্ছে, এটা তো ওর জন্য হয়েছে। আপনি যদি আওয়ামী লীগকে মোকাবেলা করতে চান, তাহলে আগে ডিল করবেন ইডিওলজিক্যাল ক্ষেত্রে, মতাদর্শিক ক্ষেত্রে। বাঙালি জাতিবাদের তো আপনার ক্রিটিক

করতে হবে। বাঙালি জাতিবাদ কী করে এখানে একটা ফ্যাসিজমে রূপ নিল সেটার ক্রিটিক করতে হবে। অথচ আপনি চলে গেছেন একাত্তরের বিরুদ্ধে। ড. ইউনূস যাকে জুলাইর মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই মাহফুজের কঠোর সমালোচনা করে ফরহাদ মজহার বলেন, মাহফুজের চিন্তা এবং তত্ত্ব ক্ষতিকর, তার ব্যক্তিগত আচরণও ক্ষতিকর। কারণ সে কোনো বন্ধুর সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। মাহফুজের কারণে কিন্তু আজকে পরিস্থিতিটা এত নেতিবাচক জায়গায় পৌঁছে গেছে। ছাত্রদের মধ্যে যে বিভেদ ও বিভাজন—সেটি মাহফুজের ব্যক্তিগত চরিত্রের কারণে হয়েছে। ফরহাদ মজহার বলেন, মাহফুজ এবং তার অনুসারীদের কারণে এনসিপিকে আমি ঠিকমতো গাইড করতে পারিনি। মাহফুজ এখন যা লিখছে সেটাও তত্ত্বগতবাদে ভুল। সে আমার লেখা থেকে পালনবাদ

ব্যবহার করছে, অথচ ও জানে না পালনবাদ মানেটা কী। টমাস হবস না পড়লে আপনি তো পালনবাদ বুঝবেন না। ভাসানী কথাটা বলেছিলেন শাসনবাদের বিপরীতে। শাসনবাদের তাত্ত্বিক পাশ্চাত্যবিদ ছিলেন টমাস হবস। তাহলে আপনি হবসকে পুরো না বুঝলে তো ভাসানীর রাজনীতি বুঝবেন না। এটা তো সিম্পলি একটা ইসলামী শব্দের ব্যবহার নয়। মাহফুজের কাছে ইসলামী শব্দ ব্যবহার করাটা হলো এক ধরনের মুসলিম জাতি পরিচয়কে সামনে আনা থেকে। আর আমি ঘোরতরভাবে সব ধরনের জাতিবাদের বিরোধী। আমি মনে করি ধর্মীয় জাতিবাদ এবং তথাকথিত ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে বাঙালি জাতিবাদ—এ দুটিই বাংলাদেশের জনগণের জন্য মারাত্মক রকম ক্ষতিকর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল