নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৫

নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ |
নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে আজ দুপুরে কয়েকশ নার্সিং শিক্ষার্থী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের ফলে ব্যস্ততম মোড়টিতে তীব্র যানজট সৃষ্টি হয়, দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। দুপুর দেড়টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন। শাহবাগ থানার সামনে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে যায়। আন্দোলনকারীদের অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, নার্সিং শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন।

পুলিশ শান্তিপূর্ণভাবে আলোচনা করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে