নারীদের ঘরের বাইরে কাজ করাকে ‘পতিতাবৃত্তি’র সাথে তুলনা করে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬

নারীদের ঘরের বাইরে কাজ করাকে ‘পতিতাবৃত্তি’র সাথে তুলনা করে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬ |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নেতৃত্ব ও ঘরের বাইরে কাজ করা নিয়ে অত্যন্ত বিতর্কিত ও অবমাননাকর একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। ওই পোস্টে নারীদের ঘরের বাইরে কাজ করাকে ‘পতিতাবৃত্তির’ সাথে তুলনা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে পোস্টটি ডিলিট করে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল বলে দাবি করেছে তার মিডিয়া বা অ্যাডমিন প্যানেল। শনিবার ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে করা ওই পোস্টে লেখা হয়, “নারীর প্রশ্নে, জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা ক্ষমাপ্রার্থী নয়—এটি নীতিগত। আমরা মনে করি না, নারীদের নেতৃত্বে আসা উচিত। জামায়াতে এটা অসম্ভব। আল্লাহ এটার অনুমতি দেননি।” পোস্টটিতে নারীদের আধুনিক জীবনযাপন

ও কর্মসংস্থানকে লক্ষ্য করে আরও লেখা হয়, “আমরা বিশ্বাস করি যে, আধুনিকতার নামে যখন নারীদের ঘর থেকে বের করে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটি পতিতাবৃত্তির আরেকটি রূপ।” এতে আরও উল্লেখ করা হয়, “সোশ্যাল মিডিয়ার অশ্লীলতা, কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীদের পণ্যে পরিণত করা অগ্রগতির লক্ষণ নয়—এগুলি নৈতিক পতনের লক্ষণ।” পোস্টের শেষের দিকে বলা হয়, “আমরা অনৈতিকতার সাথে আপস করতে অস্বীকার করি, তা যতই ফ্যাশনেবল হোক না কেন।” মুহূর্তের মধ্যেই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করে। নেটিজেনরা এই বক্তব্যকে নারীবিদ্বেষী এবং মধ্যযুগীয় বলে আখ্যায়িত করেন। নারীদের কর্মসংস্থানকে

‘পতিতাবৃত্তির’ সাথে তুলনা করায় সাধারণ জনগণ ও নারী অধিকার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। প্রচণ্ড সমালোচনার মুখে কিছুক্ষণ পরেই পোস্টটি জামায়াত আমিরের অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলা হয়। পরবর্তীতে অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে দাবি করা হয় যে, ডা. শফিকুর রহমানের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল এবং বিতর্কিত পোস্টটি তাদের বা আমিরের দেওয়া নয়। হ্যাকাররা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এমন পোস্ট করেছে বলে তারা উল্লেখ করেন। উল্লেখ্য, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতার অ্যাকাউন্ট থেকে এমন স্পর্শকাতর বিষয়ে মন্তব্য এবং পরবর্তীতে হ্যাকিংয়ের দাবি—পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা