নারায়ণগঞ্জ কৃষকদলের আহ্বায়ক-সচিবের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৫

নারায়ণগঞ্জ কৃষকদলের আহ্বায়ক-সচিবের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ |
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক ডা. শাহীন মিয়া ও সদস্য সচিব আলম মিয়াকে ফ্যাসিবাদের দোসর ও কমিটি বাণিজ্যের হোতা আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা কৃষকদলের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সময় আমরা তিলে তিলে কৃষকদলকে শক্তিশালী করে তুলেছি। কিন্তু ডা. শাহিন মিয়া এবং আলমের নেতৃত্বে জেলা কৃষকদলের কমিটি হওয়ার পর থেকেই প্রচুর কমিটি বাণিজ্য শুরু হয়। এই ডা. শাহিন একজন ভুয়া ডাক্তার। তার কোনো ডাক্তারের সার্টিফিকেট নেই। আমরা এক সংবাদ সম্মেলন করে এই কমিটি বিলুপ্ত করার দাবি

জানিয়েছিলাম। আমি চাই দলের নেতৃত্বে সৎ ও যোগ্য লোক আসুক। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ, সোনারগাঁ থানা কৃষকদলের সাবেক সদস্য সচিব আমির বেপারী ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহ্বায়ক তৈয়ম আহমেদ প্রমুখ। জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহীন মিয়া বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা’ কৃষকদলের কমিটিতে বিশৃঙ্খলা করছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের প্রতিহত করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ