নাবলুসে ইসরাইলের নতুন অভিযান, উত্তেজনা বাড়ছে পশ্চিম তীরে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

নাবলুসে ইসরাইলের নতুন অভিযান, উত্তেজনা বাড়ছে পশ্চিম তীরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
দখলদার ইসরাইলি বাহিনী সোমবার অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, ইসরাইলি বাহিনী নাবলুসের পুরাতন শহর এলাকায় ঢুকে বেশ কয়েকটি বাড়ি তল্লাশি চালিয়েছে। সোমবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরাইলি বাহিনী ওই এলাকায় একটি ফিলিস্তিনি গাড়ি জব্দ করার পর সেখান থেকে চলে যায়। এই অভিযানের কয়েক ঘণ্টা আগেও (রোববার) নাবলুসের পুরাতন শহরে সামরিক অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী। এতে ১৪ জন ফিলিস্তিনি আহত হয়, যাদের মধ্যে চারজন শিশু ছিল। পশ্চিম তীরের উত্তরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই অভিযান চালানো হয়। ইসরাইলি সেনাবাহিনী এই অঞ্চলে গত ২১ জানুয়ারি থেকেই সামরিক অভিযান শুরু

করে। যাতে এ পর্যন্ত অন্তত ৫৫ জন নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বেআইনিভাবে বসতি স্থাপনকারী ইসরাইলিরা নাবলুসের দক্ষিণে দোমা ও জুরিশ শহরে ফিলিস্তিনিদের বাড়ি ও যানবাহনে পাথর নিক্ষেপ করেছে। যা পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের ওপর সর্বশেষ হামলার ঘটনা। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দখলকৃত পশ্চিম তীরে উত্তেজনা চরমে পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনী ও বেআইনিভাবে বসতি স্থাপনকারী ইসরাইলিদের হামলায় এ পর্যন্ত অন্তত ৯১৫ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭,০০০ জন আহত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা