নবীনগরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হলো ঢাকায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫
     ৬:০৫ পূর্বাহ্ণ

নবীনগরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হলো ঢাকায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ | ৬:০৫ 75 ভিউ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নবীনগর পৌর সদর এলাকার পদ্মপাড়ায় তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তাঁকে আহত অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। জানা যায়, উপজেলার বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলীয় কর্মসূচি শেষে রাতে নবীনগর সদর পদ্মপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। বাড়ির কাছাকাছি আসলে পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত তিনটি গুলি করে পালিয়ে যায়। সদর হাসপাতাল স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, মফিজুর রহমান মুকুলের শরীরের পেছনে তিনটা গুলি লেগেছে। পিঠের মাঝ বরাবর দুটি গুলি এবং শরীরের নিচের

অংশে আরেকটি গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন। দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today বিএনপির শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসনে যেভাবে চলেছে ভোট চুরির মহোৎসব আন্তর্জাতিক অপরাধ তদন্ত আদালতের চীফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেয়া হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে শহিদ সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বিনম্র চিত্তে স্মরণ করে বাংলাদেশ আওয়ামী লীগ আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Vote টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির