নববর্ষে ইউএনওকে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫

নববর্ষে ইউএনওকে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ |
নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে মঞ্চে হামলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্য কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় দায়ের করা মামলায় যুবদল নেতা কামাল হোসেন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে রাজধানীর পল্টন এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আটপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার কামাল জেলার আটপাড়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি মামলার তিন নাম্বার আসামি। উপজেলা প্রশাসন, মামলার এজাহার ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৪ এপ্রিল দুপুরে আটপাড়া উপজেলা পরিষদসংলগ্ন মুক্তমঞ্চে প্রশাসন আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠান চলাকালে উপজেলা যুবদলের সদস্য সচিব নূর মোহাম্মদ খান ফরিদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক

কামাল হোসেন তালুকদার ও মোতাসছির হোসেনের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী অনুষ্ঠানস্থলে হাজির হয়ে ইউএনওকে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এ সময় ইউএনও কারণ জানতে চাইলে তারা বলেন, মঞ্চের ব্যানারে কেন স্থান হিসেবে ‘উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বর’ লেখা হয়েছে? এ কথা বলে নেতাকর্মীরা মঞ্চে থাকা ব্যানার ছিঁড়ে ফেলেন। এ সময় ইউএনওসহ কর্মকর্তারা তাদের বাধা দিতে চাইলে ওই নেতারা তাদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠে। তাদের মধ্যে এক নেতা উপস্থাপককে মারধর করে মাইক কেড়ে নিয়ে ইউএনওকে অশ্রাব্য ভাষায় গালমন্দসহ ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যায়িত করে আন্দোলনের ঘোষণা দেন। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। পরে দেখা যায়, ফেসবুকে পোস্ট করা ১৪৩০ সালের ব্যানারের ছবি দেখে

তারা এ কাজ করেছেন। অবশ্য ওই নেতারা তাদের ভুল বুঝতে পেরে তাৎক্ষণিক ইউএনওর কাছে ক্ষমা চান। ঘটনার পর দিন মঙ্গলবার দুপুরে ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন বাদী হয়ে নূর মোহাম্মদ খান ফরিদ, মোতাসছির হোসেন ও কামাল হোসেন তালুকদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে দ্রুতবিচার আইনে মামলা করেন। রোববার আসামি কামাল হোসেন তালুকদারকে ঢাকার পল্টন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, মামলার তিন নাম্বার আসামি কামাল হোসেনকে থানা-পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ