নতুন সিনেমায় রুনা খান – ইউ এস বাংলা নিউজ




নতুন সিনেমায় রুনা খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ |
রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। নাম দিয়েছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এই সিনেমায় যুক্ত হয়েছেন রুনা খান। তিনি অভিনয় করবেন একজন চিত্রনায়িকার চরিত্রে। চলচ্চিত্র: দ্য সিনেমা নামের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে রুনা খান বলেন, ‘গত শীতে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কথাবার্তা শুরু হয়। নির্মাতা আলী জুলফিকার জাহেদী গল্পটা শোনালে আমার ভালো লাগে। এরপর চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তিবদ্ধ হই। এই সিনেমায় অভিনয় করব একজন চিত্রনায়িকার ভূমিকায়। অভিনেত্রী হিসেবে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। বিশেষ করে যেসব চরিত্রে বাস্তবতার ছোঁয়া থাকে, তাতে কাজ করতে ভালোবাসি। অপেক্ষায় থাকি এমন চরিত্রের। এ চরিত্রটিও তেমন।’ রুনা খান জানান,

পর্দার বাইরেও নায়িকাদের ব্যক্তিগত জীবন থাকে। সেটি তুলে ধরা হবে সিনেমায়। তিনি বলেন, ‘চলচ্চিত্র: দ্য সিনেমার গল্পের মূল ফোকাস থাকবে নায়িকার পর্দার বাইরের জীবন। আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদেরকে সবাই পর্দায় দেখে। কিন্তু তাদেরও ব্যক্তিগত জীবন আছে। সেই জীবনের গল্প তুলে ধরা হবে এই সিনেমায়।’ ২০০৭ সালে নোমান রবিনের পরিচালনায় একটি টেলিফিল্মে যাত্রাপালার প্রিন্সেসের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে রুনা খানের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান