ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভোটার হওয়ার সময় বাড়ল
‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য
“জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি
“প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা
‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার
‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’
মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন
নতুন বেতন কাঠামো নিয়ে চরম উৎকণ্ঠায় সরকারি চাকরিজীবীরা
নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তার কারণে উদ্বেগের মধ্যে রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ২০১৫ সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর প্রায় এক যুগ পার হতে চললেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন বেতন কাঠামোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন সময়ে গণমাধ্যমে ন্যূনতম বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশসহ পে কমিশনের বিভিন্ন প্রস্তাবনা প্রকাশিত হলেও এখনো চূড়ান্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় চাকরিজীবীদের মধ্যে হতাশা বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নতুন পে স্কেল একযোগে বাস্তবায়নের
পরিবর্তে ধাপে ধাপে কার্যকর করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ প্রস্তাবের বিরোধিতা করছেন বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা। তাদের দাবি, আংশিক নয়, বরং একবারেই পূর্ণাঙ্গ নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। চাকরিজীবীদের মতে, দীর্ঘদিন পর বেতন বৃদ্ধির উদ্যোগ ইতিবাচক হলেও উচ্চ মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে ধাপে ধাপে বেতন বৃদ্ধি বাস্তব জীবনের আর্থিক চাপ কমাতে পর্যাপ্ত হবে না। তারা এক ধাপে শতভাগ নতুন পে স্কেল কার্যকরের দাবি জানিয়েছেন। এদিকে আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার আলোচনা থাকলেও জুনের মধ্যেই প্রজ্ঞাপন জারি না হলে প্রশাসনিক ও আইনি জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ফলে নতুন বেতন কাঠামো নিয়ে
সরকারি চাকরিজীবীদের উৎকণ্ঠা দিন দিন বাড়ছে।