নতুন ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন ইরানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

নতুন ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন করেছে ইরানের সামরিক বাহনী ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি)। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটি। একইসঙ্গে ঘোষণা দিয়েছে, তারা নতুন বিশেষ ক্ষেপণাস্ত্রও তৈরি করছে। শনিবার তাসনিম নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে প্রচার করা একটি ভিডিওতে দেখা গেছে, আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ ওই সংরক্ষণাগার পরিদর্শন করছেন। তবে ভিডিওতে প্রায় ৯০ শতাংশ স্থান অপ্রকাশিত রয়েছে। হাজিজাদেহ ওই স্থানকে ‘সুপ্ত আগ্নেয়গিরি’ বলে বর্ণনা করেছেন। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে সালামি ঘোষণা করেছেন, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ‘নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র’ তৈরি করছে। ইরান

ক্রমাগত তার ক্ষেপণাস্ত্রে পরিমাণ, গুণগতমান এবং নকশার দিক দিয়ে উন্নতি ঘটিয়ে যাচ্ছে। আইআরজিসি এরোন্সে ফোর্স অদূর ভবিষ্যতে আরো নতুন ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র সুবিধা উন্মোচন করবে বলেও জানিয়েছেন সালামি। তিনি আরও বলেছেন, শত্রুরা ভেবেছিল আমাদের উৎপাদন ক্ষমতা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের বাসিজ (স্বেচ্ছাসেবক) বাহিনী শুক্রবার রাজধানী তেহরানে ১ লাখ ১০ হাজার সদস্যের একটি বড় মহড়া দিয়েছে। বার্তা সংস্থাটি লিখেছে, ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি বেশ কয়েকটি যুদ্ধ মহড়া চালিয়েছে। মেহের নিউজ বলেছে, গত অক্টোবর ও এপ্রিলে ইসরাইলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে ভ‚গর্ভস্থ এ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে। এদিকে

সিএনএন জানিয়েছে, লেবানন, গাজা ও ইয়েমেনে ইরান সমর্থিত বাহিনী ইসরাইলের আক্রমণের মুখে পড়লেও এবং ইরানের মিত্র সিরিয়ার নেতা বাশার আল আসাদ সরকারের পতন ঘটলেও ইরান এ অঞ্চলে ক্ষমতা হারায়নি। সেটাই দেখাতে চায় দেশটি। এর আগে গত সোমবার আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাঈনি হুঁশিয়ার বার্তা দিয়ে বলেছেন, চলতি মাসে নতুন মহড়া ও যুদ্ধ মহড়ার আয়োজন করবে ইরান। যার মধ্যে ‘ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটি’ উন্মোচিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান