নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫

নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে তার পরিবার অভিযোগ করেছে। ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। তিনি উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে। স্ত্রী এজেলা খাতুনের অভিযোগ, মঙ্গলবার রাত ৩টার দিকে আদাতলা সীমান্ত থেকে সিরাজুলকে ধরে নিয়ে গেছে বিএসএফ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল আরও ছয়-সাতজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতে যান। আদাতলা সীমান্তের ৪৪/১-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে দেশে ফেরার সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা ফিরে এলেও বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন সিরাজুল। এজেলা খাতুন বলেন, তার

স্বামী রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান। তবে কোথায় যাচ্ছেন, তা বলে যাননি। ভোর ৪টার দিকে তার স্বামীর সঙ্গে ভারতে গিয়েছিলেন দাবি করে এলাকার কিছু লোক তাকে জানান, সিরাজুলকে সীমান্ত এলাকা থেকে বিএসএফের সদস্যরা ধরে নিয়ে গেছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাদিকুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো বাংলাদেশিকে তারা আটক করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার