ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি
রুমিন ফারহানা: আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে
দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা
১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা
ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি
প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় স্বেচ্ছাসেবকলীগ নেতা
ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা
জাতীয় সংসদের সদস্য হয়েও ধর্মীয় অনুভূতি উসকে দিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মামলায় পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী সংসদ সদস্য মুফতি আমির হামজা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে মামলাটি করেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম নাজমুল ইসলাম। মামলায় দণ্ডবিধির ৫০০ ধারা উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিবরণগত শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়ার হাফসাই হরিপুর বড় মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় আমির হামজা মন্ত্রী টুকুর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে এই আক্রমণাত্মক মন্তব্য
করেন। তিনি বলেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক ও আপাদমস্তক ইসলামবিদ্বেষী। মামলার বাদী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, আমির হামজার এই বক্তব্য জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগে আঘাত করেছে এবং মন্ত্রীর ব্যক্তিগত ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে। আমির হামজা একজন পরিচিত ইসলামি বক্তা এবং জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ধর্মীয় মাহফিলে বক্তব্য দিয়ে আলোচনায় থাকেন তিনি। তবে এবারের মন্তব্যটি অনেকের কাছে ‘ধর্মকার্ড’ খেলার অংশ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে এ ঘটনা নিয়ে তীব্র সমালোচনা চলছে। অনেকে বলছেন, সংসদ সদস্য হিসেবে তাঁর উচিত ছিল আরও দায়িত্বশীল আচরণ করা, ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে সংসদে বা সঠিক প্ল্যাটফর্মে বিষয়টি
তোলা। এখন পর্যন্ত আমির হামজা বা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ মামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। মামলাটি আদালত গ্রহণ করেছেন কি না এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।