দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন আরবাজ খান – ইউ এস বাংলা নিউজ




দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন আরবাজ খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ |
খুব শিগগির খান পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। বলিউড ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান কাকা হতে যাচ্ছেন। সালমানের ভাই অভিনেতা ও নির্মাতা আরবাজ খান দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন। স্ত্রী সুরা খান বর্তমানে অন্তঃসত্ত্বা। এতদিন পাপারাজ্জিদের চোখ এড়িয়ে চললেও সম্প্রতি স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে এলেন এ নির্মাতা। এর আগে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘদিন মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন আরবাজ খান। যদিও সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। হঠাৎ করেই রূপটান শিল্পী সুরা খানের সঙ্গে ঘর বাঁধেন এ অভিনেতা। এখন তারা অপেক্ষায় আছেন প্রথম সন্তানের জন্য, যা আরবাজের জীবনে দ্বিতীয়বার বাবা হওয়ার অভিজ্ঞতা হতে চলেছে। নির্মাতা আরবাজ খানের জন্মদিনের

আগের রাতে স্ত্রীকে নিয়ে পোজ দিতে দেখা যায় তাকে। প্রথমে ক্যামেরার সামনে আসতে না চাইলেও পরে স্বামীর হাত ধরে হাসিমুখেই পোজ দেন সুরা খান। পেশায় একজন জনপ্রিয় রূপটান শিল্পী সুরা খান। আরবাজ খানের সঙ্গে বিয়ের পর থেকেই তারা ছিলেন একান্তে, আলোচনার বাইরে। তবে এবার অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে জনসমক্ষে এসে খুশির খবর যেন নিজের মুখেই জানান দিলেন অভিনেতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান