দৌলতপুরে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫

দৌলতপুরে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ |
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩ নং মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ (৫০) কে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি সহ গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের বৈরাগীরচরস্থ বসত বাড়িতে ডিবি‘র ইন্সপেক্টর শেখ আওয়াল কবির এর নেতৃত্বে এসআই (নিঃ) ইসরাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ইউপি চেয়ারম্যান জাহিদ আটক করে এবং চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়ির সিড়ির নিচে একটি বস্তার ভিতর শপিং ব্যাগের

ভিতরে রুমাল দিয়ে পেচিয়ে রাখা অবস্থায় দেশীয় তৈরি এক নলা একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে ডিবি। ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ উপজেলার বৈরাগীর চর এলাকার মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে। সে দীর্ঘ সময় ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং মরিচা ইউনিয়ন এলাকার আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতা। এ বিষয়ে ডিবি‘র উপ-পরিদর্শক ইসরাফিল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ অবৈধ অস্ত্র সহ তার বসতবাড়িতে অবস্থান করছে। এমন তথ্যে আমরা সেখানে অভিযান পরিচালনা করে চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে আটক ও অস্ত্র গুলি উদ্ধার করি। তিনি আরো জানান, তার নামে একাধিক মামলা

রয়েছে এবং অস্ত্র আইনে আরেকটি মামলার প্রক্রিয়া চলছে। দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, ডিবি পুলিশের হাতে অস্তসহ এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল