দেশে সোনার দামের সর্বোচ্চ রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫

দেশে সোনার দামের সর্বোচ্চ রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ |
দেশে সোনার দামের নতুন রেকর্ড তৈরি হলো। দুই দিনের ব্যবধানে আবারও সোনার দাম বেড়ে ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনা বিক্রি হবে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়। এতে ভরিপ্রতি দাম বাড়ছে ৩ হাজার ৪৪৪ টাকা। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বৃদ্ধি পাওয়ায় নতুন এই সমন্বয় আনা হয়েছে। নতুন দরে ২১ ক্যারেটের সোনা ভরি ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ভরি ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকায় বিক্রি হবে। এদিকে রুপার দাম অপরিবর্তিত

থাকছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরি ১ হাজার ৭২৬ টাকা নির্ধারিত আছে। এর আগে চলতি বছরের ২৩ এপ্রিল ভরি প্রতি ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায় পৌঁছেছিল ২২ ক্যারেট সোনার দাম, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। সর্বশেষ ১ সেপ্টেম্বর ভরিপ্রতি ১ হাজার ৪৬৯ টাকা বাড়ানো হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল