দেশের মানুষের ওপর ‘রাগ’ হচ্ছে কোচ সালাউদ্দিনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪
     ৮:০৬ অপরাহ্ণ

দেশের মানুষের ওপর ‘রাগ’ হচ্ছে কোচ সালাউদ্দিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ | ৮:০৬ 146 ভিউ
দেশিয় ক্রিকেট কোচদের মধ্যে মোহাম্মদ সালাউদ্দিনের পরিচিতি বা গ্রহণযোগ্যতা সর্বজনবিদিত। সামাজিক মাধ্যম বা সংবাদ সম্মেলনে অকপট কথা বলার জন্যও তার ‘খ্যাতি’ রয়েছে। এবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেশের দুই শীর্ষ ক্রিকেট তারকার জন্য ঢাল হলেন তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের ক্রিকেটপ্রেমীরা মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের ওপর ক্ষুব্ধ। তারা আওয়ামী লীগের রাজনীতি করে সংসদ সদস্য বনেছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যখন তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে শতশত তাজা প্রাণ বলি হয়, তখন তারা টুঁ শব্দটিও করেননি। সে ক্ষোভ থেকেই তাদের দেশের ক্রিকেট থেকে একপ্রকার ‘অবাঞ্চিত’ করার পক্ষে একদল ক্রিকেটপ্রেমী। তারা সাকিবের দেশে এসে টেস্ট খেলার বিরোধিতা করেছেন।

মাশরাফির বিপিএলে খেলার বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। আর এতেই পাল্টা ক্ষোভ ঝেরেছেন সাকিব-মাশরাফিদের কোচ হিসেবে পরিচিত মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার (১৮ অক্টোবর) এক ‘জ্বালাময়ী’ ফেসবুক পোস্টে এই কোচ লিখেছেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনোই এতো রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কি কখনও নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিৎ, কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়া-মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।’ সাকিব-মাশরাফিদের কল্যাণমূলক কাজের ফিরিস্তি তুলে ধরে সালাউদ্দিন বলেন, ‘একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেটবিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা

ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করছে বলে এরা খুনি? এদের সাথে মিশেছেন? এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করাইছে সেটা কী জানেন?’ এরপর মাশরাফি, সাকিব, তামিমদের চোট নিয়ে খেলে যাওয়ার প্রসঙ্গও উঠে এসেছে সালাউদ্দিনের স্ট্যাটাসে, ‘তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু, যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করছে তা কী দেখছেন? সাকিব যে আঙুলে চিড় নিয়া বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে কাদের জন্য? দেশকে সবাই কম-বেশি ভালোবাসে, এদের ভালোবাসাটা হয়তো দেখা যায়ও না, এদের কাছ থেকে দেখেছি, এরা মানুষের

উপকার ছাড়া কারও ক্ষতি করেনি, এরা খুনি না। খুব কষ্ট পাচ্ছি মাঠ থেকে এদের বিদায় দেখতে পাব না। মানুষকে মাফ করুন, আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দেবেন। আমরা সবাই কম-বেশি অপরাধী, সম্মান কাউকে দিলে আপনিও সন্মানীত হবেন।’ প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা ছিল সাকিবের। তবে নিরাপত্তাজনিত কারণে আপাতত দেশে ফেরা হচ্ছে না তার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের ১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা? ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান