দেশের মাটিতেই পড়ল ইসরায়েলের মিসাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪

দেশের মাটিতেই পড়ল ইসরায়েলের মিসাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ |
ইরাক থেকে ড্রোন হামলা চালানো হয়েছিল। আর সেই ড্রোন ভূপাতিত করতে ইন্টারসেপ্টর মিসাইল ছুড়েছিল ইসরায়েল। কিন্তু ওই ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট সিটি এইলাতে গিয়ে আঘাত হানে। আর ড্রোনটি ধ্বংস করতে ছোড়া ইন্টারসেপ্টর মিসাইলটিও পড়ে ইসরায়েলের ভেতরেই। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ওই ড্রোন লক্ষ্য করে বেশ কয়েকটি ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয়। সেগুলোরই একটি এইলাতে গিয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনা খবর জানা যায়নি বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের আকাশের ওপর দিয়ে ছুটে যাচ্ছে মিসাইলটি। এরপর সেটি উপকূলীয় এলাকায় একটি হোটেলের গিয়ে পড়ে। এ দৃশ্য দেখে স্থানীয়রা ভীত হয়ে পড়ে। তবে মিসাইল আঘাত হানলেও বিস্ফোরণের

কোনো শব্দ পাওয়া যায়নি। এর আগে ইসরায়েলি বাহিনী জানায়, ড্রোনটি সফলভাবে ভূপাতিত করা গেছে। জনপ্রিয় পর্যটন শহরে ওই মিসাইল আঘাত হানার ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। কেন ড্রোনটি ভূপাতিত করতে গিয়ে মিসাইল এইলাতে পড়ল, তা খতিয়ে দেখবে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব, গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের