দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্র সংগঠনগুলোর ঐক্যমত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্র সংগঠনগুলোর ঐক্যমত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ |
জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে উপস্থিত নেতারা দেশের চলমান সংকট মোকাবিলা, জুলাই গণহত্যার বিচার এবং জাতীয় ঐক্য সুসংহত করার বিষয়ে একমত হন। মতবিনিময় সভায় ৩৪টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এই সভাটি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে রাত ১০টায় শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শিবিরের দফতর সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। সভায় অংশগ্রহণকারী নেতারা বলেন, "জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং জাতির ঐক্যকে বিনষ্টকারী দেশবিরোধী ষড়যন্ত্রগুলো প্রতিহত করা ছাত্রসমাজের দায়িত্ব। ঐক্যবদ্ধ ছাত্রসমাজই পারে একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন

সমাজ প্রতিষ্ঠা করতে এবং অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে।" তারা আরও বলেন, "শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।" মতবিনিময় সভায় মঞ্জুরুল ইসলাম বলেন, "জুলাই গণহত্যার বিচার শুধু নিহতদের প্রতি দায়বদ্ধতা নয়, এটি জাতির প্রতি ন্যায়বিচারের অঙ্গীকার। সভায় আলোচনা হয়েছে, কীভাবে জনমত গঠন করে এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়।" তিনি আরও বলেন, "গণঅভ্যুত্থানের পর দেশকে বিভক্ত করার যেকোনো চেষ্টা প্রতিহত করতে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।" সভায় ফ্যাসিবাদ পরবর্তী ছাত্র রাজনীতি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ছাত্রসংগঠনগুলোর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মঞ্জুরুল ইসলাম বলেন, "এই আলোচনা ছাত্রসমাজের মধ্যে

ইতিবাচক ও ন্যায়ভিত্তিক রাজনীতির ধারার প্রবর্তনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে।" এ সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ রায়হান আলী, জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি খালেদ মাহমুদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের সভাপতি তাসনিম বিন মাহফুজ, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সভাপতি এহতেশামুল হক সাখী, বাংলাদেশ মুসলিম ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নূর আলম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন,

ছাত্রফোরাম সভাপতি সানজিদ রহমান শুভ, মঞ্চের আহ্বায়ক সাঈদ হাসান, ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক মোশাররফ হোসেন, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক তারিকুল ইসলাম, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের (রেজা) আহ্বায়ক মোল্যা রহমাতুল্লাহ, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মোকাররম হোসেন, হিল সোসাইটির সাজিদ মাহফুজ, একতার বাংলাদেশের এস এম রিদুয়ান, ইয়ুথ ফর বেটার সোসাইটির জোবায়ের সিদ্দিকী, ইয়ুথ অ্যাসোসিয়েশনের জাহিদুর রহমান এবং স্টুডেন্ট স্কলার্স ফাউন্ডেশনের মোজাফফর আহমেদ, স্টুডেন্ট এগেন্স্ট অপরেশনের মুখপাত্র আরাফাত হোসেন ভূঁইয়া এবং নিরাপদ বাংলাদেশ চাই-এর মুখপাত্র রায়হান উদ্দীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‎মারা গেলেন জনপ্রিয় অভিনেতা দিলু বাংলাদেশ বিমানবাহিনীতে টিটিপি-আইএসআইএস-কে’র গোপন নেটওয়ার্ক! পেশোয়ার থেকে সতর্কতা! বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রাষ্ট্রব্যবস্থার মুখে রামিসার বাবার সজোর চপেটাঘাত বিএনপি-জামায়াত সিন্ডিকেটে জিম্মি আদালতপাড়া: চট্টগ্রামের রাজপথে সাধারণ আইনজীবীরা নিজেদের অপকর্ম ঢাকতেই ‘আওয়ামী লীগের ফেরা’ নিয়ে মাহফুজ-আসিফের ফেসবুক নাটক হামে শিশু মৃত্যুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিশু ধর্ষণ: দেশের ইতিহাসের সর্বোচ্চ শিশু ধর্ষণ ৪ মাসে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে সংকট মোকাবেলায় বিপর্যস্ত সরকার: নির্বাচনী প্রতিশ্রুতি, অর্থনৈতিক চাপ ও বাস্তবতার টানাপোড়েনে প্রথম বাজেট শেখ হাসিনার জীবনের উপর কোনো নিরাপত্তা হুমকি নেই, নিশ্চিত করলো দিল্লি’র গোয়েন্দা সংস্থা কালার রেভ্যুলেশনে ক্ষত-বিক্ষত বাংলাদেশ: থার্ড ন্যাশনালিজমের উত্থান কি অনিবার্য? মাহফুজ আলমের দ্বিচারিতা: গ্রহনযোগ্যতা ফিরে পাবার রিসেট বাটন ভদকা, বুলেট ট্রেন ও রান্না: যেভাবে গড়ে ওঠে শি-পুতিনের বন্ধুত্ব গ্যাং স্টারদের পাকিস্তান বধ খুমেক হাসপাতালে আগুন, আতঙ্কিত হয়ে লাফিয়ে আহত ২ নার্স চীন-রাশিয়া ‘জোর যার মুল্লুক তার’ নীতি রুখে দেবে: শি ডুয়েট ফাঁকা, ভিসির সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা, ভারতে বিজেপির আদলে ‘ককরোচ জনতা পার্টি জ্বালানি থেকে এআই, ২০ চুক্তিতে স্বাক্ষর করলেন শি-পুতিন চীনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত বছর হামের টিকার সংকট ছিল, সরকারকে ১০ বার সতর্ক করা হয়: ইউনিসেফ